| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

হেরে বিশ্বকাপ শুরু ব্রাজিলের

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মে ২২ ১২:৫৬:২৯
হেরে বিশ্বকাপ শুরু ব্রাজিলের

এই ম্যাচের দিন প্রথমার্ধেই তিন গোল হজম করে বসে হলুদ জার্সিধারী ব্রাজিল। ইতালির ডিফেন্ডিং মিডফিল্ডার মাত্তেও ডান পায়ের কিক থেকে দলকে লিড গোল এনে দেন। ১-০ গোলে পিছিয়ে থেকে ব্রাজিল চেষ্টা চালায় সমতায় ফিরতে। তবে ২৭ মিনিটে উল্টো গোল হজম করতে হয় সেলেসাও বাহিনীকে। তাতে ২-০ গোলে পিছিয়ে পড়ে লাতিন আমেরিকার দেশটি।

ইতালির পক্ষে দ্বিতীয় গোলটি করেন মিডফিল্ডার সিজার কাসেদাই। ফরোয়ার্ড সিমোন পাফুন্ডির ক্রস থেকে হেডের মাধ্যমে লক্ষ্যভেদ করেন সিজার। দ্বিতীয় গোল হজম করার কিছুক্ষণ পরেই নিজেদের ডি-বক্সে সিজারকে ফাউল করে বসেন ব্রাজিল ডিফেন্ডার আর্থার। তাতে পেনাল্টির সুযোগ পায় ইতালি। সেই সুযোগ থেকে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন সিজার।

দ্বিতীয়ার্ধে ফিরেও কয়েকবার আক্রমণের মুখে পড়ে ব্রাজিল। তবে তারপরেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে দলটি। সমতায় ফেরার লক্ষ্যে সেলেসাওরা প্রথম গোলের দেখা পায় ৭২ মিনিটে। ফরোয়ার্ড মারকুইনহোসের সহায়তায় গোলটি করেন ব্রাজিল স্ট্রাইকার মার্কোস লিওনার্দো। আর ৮৭ মিনিটে মার্কোস আবারও গোলের দেখা পান। এবার তাকে গোল করতে সহায়তা করেন ডান প্রান্তের আক্রমণ ভাগের খেলোয়াড় স্যাভিও। তাতে ব্যবধান দাঁড়ায় ৩-২ গোলে।

তবে বাকি সময়ে আর কোনো গোলের দেখা পাওয়া যায়নি। তাতে জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি। এই ম্যাচের মাধ্যমে হার দিয়ে শুরু হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ যাত্রা। ‘ডি’ গ্রুপে ব্রাজিলের সঙ্গে ইতালি বাদে আরও রয়েছে নাইজেরিয়া এবং ডমিনিকা রিপাবলিক।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...