| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এসিসির সেই প্রস্তাব ফিরিয়ে দিলেন বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মে ১৮ ২০:৪৬:৫৩
এসিসির সেই প্রস্তাব ফিরিয়ে দিলেন বিসিবি

এই বিষয় নিয়ে পাকিস্তান ইতোমধ্যেই একটি বিকল্প প্রস্তাবনা নিয়ে হাজির হয়েছে। এশিয়া কাপে ভারতের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে দিয়ে বাকিগুলো আয়োজন করতে চায় পাকিস্তানেই। যদিও এ প্রস্তাবে রাজি নয় বাকি দেশগুলো। বৃহস্পতিবার বিশেষ চাহিদা সম্পন্ন ক্রিকেটারদের নিয়ে আয়োজিত একটি টুর্নামেন্টের ফাইনাল শেষে এ বিষয়ে কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, ‘এশিয়া কাপের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত এসিসি থেকে আমাদের জানানো হয়নি। তবে হবে। কোথায় হবে সেটা বলা মুশকিল। আমার জানা মতে, দুইটা অপশন আছে। একটা হলো হাইব্রিড মডেল। আরেকটা হলো একটি দেশেই। হাইব্রিড মডেল হলে সেটা হবে পাকিস্তান ও আরব আমিরাতে। ’

হাইব্রিড মডেলের এশিয়া কাপে বাংলাদেশ, শ্রীলঙ্কাও রাজি নয় বলে জানা গেছে। তখন আরব আমিরাতে প্রচণ্ড গরম থাকে, বিশ্বকাপের ঠিক আগে এমন জায়গায় খেললে ক্রিকেটারদের ইনজুরির সম্ভাবনা দেখছে তারা। বিসিবি সভাপতি জানিয়েছেন, আয়োজক হওয়ার প্রস্তাব পেলেও রাজি হননি তারা। শ্রীলঙ্কাতে আয়োজনের সম্ভাবনাই বেশি দেখছেন পাপন।

তিনি বলেন, ‘একটা দেশ হলে এটা যে কোনো দেশই হতে পারে। তবে খুব সম্ভব, সুযোগ বেশি শ্রীলঙ্কার। বাংলাদেশকেও প্রস্তাব করা হয়েছিল। কিন্তু বাংলাদেশে ওই সময় যেহেতু বৃষ্টি থাকবে।

আর খেলা হবে ওয়ানডে, টি-টোয়েন্টি হলে আমরা একটা সুযোগ নিতে পারতাম। ওয়ানডেতে আমার মনে হয়, ওই সময়টায় খেলানো সম্ভব হবে না। সেজন্য আমাদেরকে যখন প্রস্তাব দেওয়া হয়েছিল, আমরা বলেছি, ওই সময়টায় সম্ভব না।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...