| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

টিভিতে নয়, যেভাবে দেখা যাবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের প্রথম ওয়ানডে ম্যাচ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মে ০৯ ১৪:৪০:৫০
টিভিতে নয়, যেভাবে দেখা যাবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের প্রথম ওয়ানডে ম্যাচ

ইংল্যান্ডের চেমসফোর্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আজ ৯ মে মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।

আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ এই সিরিজের ম্যাচগুলো সরাসরি সম্প্রচারে এতদিন আগ্রহ দেখায়নি কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠান। এরপর শনিবার (৬ মে) সিরিজটি সরাসরি সম্প্রচারের কথা নিশ্চিত করে ‘প্রিমিয়ার স্পোর্টস’। তবে এই প্রতিষ্ঠানটি শুধুমাত্র আয়ারল্যান্ডে খেলা সরাসরি সম্প্রচার করবে। এতে বাংলাদেশে কোনো টিভিতে সরাসরি খেলা দেখা যাবে না। এমন অবস্থায় টাইগারদের খেলা সরাসরি দেখতে না পাওয়ার হতাশায় পড়েন বাংলাদেশি সমর্থকরা।

এর পরপরই টাইগার ভক্তদের জন্য খুশির খবর দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আইসিসি টিভি অ্যাপসে কোনো প্রকার চার্জ ছাড়াই সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচই বাংলাদেশ থেকে সরাসরি দেখা যাবে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূত্র জানিয়েছে, বাংলাদেশি সমর্থকেরা এই সিরিজটি আইসিসি টিভি ওয়েবসাইটে দেখতে পারবেন। এজন্য কোনো টাকা লাগবে না। শুধুমাত্র ই-মেইলের মাধ্যমে এই ওয়েবসাইটের নিবন্ধন করেই খেলা দেখা যাবে।

অন্যদিকে এই ওয়েবসাইটে নিবন্ধন প্রক্রিয়াও জানিয়েছে বিসিবি। আইসিসি ডট টিভির যেকোনো ভিডিওতে ক্লিক করলেই নিবন্ধনের প্রক্রিয়া চলে আসবে ও সেখান থেকেই বিনামূল্যে অ্যাকাউন্ট করা যাবে। যাদের আগে থেকেই এই চ্যানেলে নিবন্ধন করা আছে, তাদের নতুন করে নিবন্ধন করতে হবে না।

এই সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারাতে পারলে আইসিসি ওয়ানডে সুপার লিগে ৩০ পয়েন্ট নিয়ে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে আইরিশরা। আর ইতোমধ্যে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এই সিরিজের বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে আগামী ১২ ও ১৪ মে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...