| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপার আরও কাছে মেসি-নেইমারবিহীন পিএসজি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মে ০৮ ১৪:৩১:৩৭
শিরোপার আরও কাছে মেসি-নেইমারবিহীন পিএসজি

তাই আক্রমণভাগে পিএসজির মূল ভরসার নাম ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। আর এমবাপ্পের অনবদ্য পারফরমেন্সের দিনে দারুণ এক জয় তুলে নিয়ে শিরোপার আরও কাছে এগিয়ে গেলো শক্তিশালী ক্লাব পিএসজি।

গতকাল ০৭ মে রোববার লিগ ওয়ানের ম্যাচে পয়েন্ট টেবিলের তলানির দল ত্রয়ের বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতেছে মেসি-নেইমারবিহীন পিএসজি। এই ম্যাচে একটি করে গোল করেছেন এমবাপ্পে, ভিতিনহা ও ফ্যাবিয়ান রুইজ। আর ত্রয়ের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেছেন জ্যাভিয়ার চাভালেরিন।

আগের রাউন্ডে লরিয়র বিপক্ষে হেরেছিল প্যারিস জায়ান্টরা। এবার সেই ধাক্কা সামলে জয়ের ধারায় ফিরেছে দলটি। এই জয়ে ৩৪ ম্যাচে ২৫ জয় ও তিন ড্রয়ে ৭৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রইল পিএসজি। আর সমান ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে লঁস। এ ছাড়া ২১ জয় ও ৭ ড্রয়ে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে মার্সেই।

এদিন ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলতে থাকে নেইমার-মেসিবিহীন পিএসজি। মাঝমাঠে পুরো নিয়ন্ত্রণ নিয়ে ম্যাচের ৬০ শতাংশ বল দখলে রেখেছিল দলটি।

ম্যাচের অষ্টম মিনিটেই দলকে এগিয়ে নেন এমবাপ্পে। ভিতিনহার নেওয়া শট ক্রসবারে লেগে ফিরে এলে বল পেয়ে মুহূর্তেই আলতো হেডে জালে জড়ান ফ্রান্সের অধিনায়ক। ফরাসি লিগে এটি তার ২৪তম গোল, এই গোলের পর আলেকজান্ডার ল্যাকাজেটের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে এলেন এই ফরাসি ফরোয়ার্ড।

এরপর কিছুটা রক্ষণাত্মক খেলে প্যারিসিয়ানদের ম্যাচের ৫৯তম মিনিট পর্যন্ত আটকে রেখেছিল ত্রয়ে। এরপরই গোল করে দলের লিড বাড়ান ভিতিনহা। ভেরাত্তির ক্রস থেকে হেড করে গোল করেন এই পর্তুগিজ মিডফিল্ডার।

এরপর ম্যাচের ৮৩তম মিনিটে পাপে ইয়াদের ক্রস থেকে নিখুঁত এক হেডে গোল করে ব্যবধান কমান চাভালেরিন। তবে তিন মিনিট পরেই ব্যবধান বাড়ায় পিএসজি। রুইসের জোরালো শটে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় দলটি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...