| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করল আয়ারল্যান্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মে ০৭ ১৮:৫৮:৩৫
বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করল আয়ারল্যান্ড

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করেই ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলবে আয়ারল্যান্ড ক্রিকেট দল। ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ১ জুন শুরু হতে যাওয়া এই টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড।

অ্যান্ড্রু বালবার্নিকে অধিনায়ক করে ঘোষিত এই দলে ফিরেছেন দুই পেসার ক্রেইগ ইয়ং এবং কনর ওলফার্ট। তবে টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে থাকা পেসার জশ লিটলকে একমাত্র টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে।

অভিজ্ঞদের মধ্যে দলে রাখা হয়েছে- মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, হ্যারি টেক্টর ও লরকান টাকারকে। দলের একমাত্র জেনুইন স্পিনার হিসেবে আছেন অ্যান্ড্রু ম্যাকব্রাইন।

আয়ারল্যান্ড টেস্ট দল: অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, ফিয়ন হ্যান্ড, গ্রাহাম হিউম, টম মাইস, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, জেমস ম্যাককালাম, পিজে মুর, কনর ওলফার্ট, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার ও ক্রেইগ ইয়ং।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...