| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বাজে পারফরমেন্সের জন্য রোহিতের নাম চেঞ্জ করে দিলেন শ্রীকান্ত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মে ০৭ ১২:২২:১৭
বাজে পারফরমেন্সের জন্য রোহিতের নাম চেঞ্জ করে দিলেন শ্রীকান্ত

ভোল্টেজ' ম্যাচে শূন্য রানে ফিরেছেন এই তারকা ব্যাটসম্যান! সামগ্রিকভাবে তার পারফরম্যান্স দেখে হতাশ ভারতের সাবেক ক্রিকেটার শ্রীকান্ত। মুম্বাইয়ের অধিনায়ক হলে রোহিতকে দলেই নিতেন না বলে মন্তব্য করেছেন শ্রীকান্ত।

চেন্নাইয়ের বিপক্ষে গতকাল ০৬ মে শনিবার ৩ বল খেলে কোন রানের খাতা খুলতে পারেননি রোহিত। আগের ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষেও রোহিত ফেরেন শূন্য রানে। চলতি আসরে এই দুইবার তাকে ফিরতে হয়েছে খালি হাতে।

রোহিতকে শূন্য রানে ফিরতে দেখে ধারাভাষ্য দেয়া অবস্থায় শ্রীকান্ত বলেন, ''নো-হিট শর্মা'। রোহিতের নাম বদলে 'নো-হিট শর্মা' রাখা উচিত। মুম্বাইয়ের অধিনায়ক হলে আমি তাকে একাদশেই খেলাতাম না।'

সব মিলিয়ে ২৩৭ ম্যাচের আইপিএল ক্যারিয়ারে ১৬ বার শূন্য রানে আউট হয়েছেন টুর্নামেন্টের সফলতম অধিনায়ক রোহিত। তার নেতৃত্বে পাঁচবার শিরোপা জিতেছে মুম্বাই।

১৫ বার করে শূন্যের তেতো স্বাদ পেয়েছেন তিন জন-ওয়েস্ট ইন্ডিজের সুনিল নারাইন ১৫৮ ম্যাচে, ভারতের মানদিপ সিং ১১১ ম্যাচে ও দিনেশ কার্তিক ২৩৮ ম্যাচে। আম্বাতি রায়ডু ১৯৮ ম্যাচে ১৪ বার খুলতে পারেননি রানের খাতা।

আইপিএলে ১০ কিংবা এর বেশিবার শূন্যতে ফেরা ব্যাটসম্যানদের তালিকায় আছেন বিরাট কোহলি (১০), ডেভিড ওয়ার্নার (১০), এবি ডি ভিলিয়ার্স (১০), গ্লেন ম্যাক্সওয়েলের (১৩) মতো তারকা ব্যাটসম্যানরা।

আইপিএলে ৬ হাজারের বেশি রান করা রোহিত চলতি আসরে ঘুরপাক খাচ্ছেন ব্যর্থতার বৃত্তে। এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে দুই অঙ্কে যেতে পেরেছেন তিনি পাঁচবার। ফিফটি করেছেন স্রেফ একবার, দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৬৫।

রোহিতের হতাশার দিনে টস হেরে ব্যাটিংয়ে নেমে বড় সংগ্রহ গড়তে পারেনি মুম্বাইও। নেহাল ভাধেরার ফিফটিতে ৮ উইকেটে ১৩৯ রান করে তারা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...