| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

চমক দিয়ে বিশ্বকাপের জন্য দল ঘোষণা আর্জেন্টিনার

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মে ০৪ ১৪:২২:২৪
চমক দিয়ে বিশ্বকাপের জন্য দল ঘোষণা আর্জেন্টিনার

সাম্প্রতিক ফুটবল বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির আর্জেন্টিনা দল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হলেও অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের বাছাইপর্বের গণ্ডি পার হতে পারেনি জুনিয়ররা। লাতিন আমেরিকা মহাদেশ থেকে কোয়ালিফাই করে ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া ও ইকুয়েডর। তবে শেষ পর্যন্ত আয়োজক হওয়ায় বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছে আর্জেন্টাইন যুবারা।

যুব বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফলতম দল আর্জেন্টিনা। এখন পর্যন্ত ছয় বার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতেছে লে আলবিসেলেস্তেরা। তবে ২০০৭ সালে সর্বশেষ শিরোপা জিতেছিল তারা। এর আগে ২০০১ সালে আর্জেন্টিনার বসেছিল যুব বিশ্বকাপের আসর। আরও পড়ুন: জুনে ঢাকায় আসছে না মেসির আর্জেন্টিনা

এদিকে, ক্লাব থেকে অনুমতি না মেলায় আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ ফুটবলার আলসান্দ্রো গারনাচো ও রিয়াল মাদ্রিদের তরুণ খেলোয়াড় নিকলাস পাজও।

তবে দলে জায়গা পেয়েছেন বার্সার রোমান ভেইগা, ম্যানসিটির ম্যাক্সিমো পেরন, ইন্টার মিলানের ভ্যালেন্তিন কারবনি, জুভেন্টাসের ম্যাথিয়াস সোল ও ল্যাজিওর লুকা রোমেরোরা।

২১ সদস্যের বিশ্বকাপ দলে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল ক্লাব বোকা জুনিয়র্স ও রোসারিও সেন্ট্রাল থেকে সর্বোচ্চ দুজন করে জায়গা পেয়েছেন। এছাড়া রিভার প্লেট রেসিং, সান লরেঞ্জো থেকে একজন করে সুযোগ পেয়েছেন বিশ্বকাপ স্কোয়াডে। আরও পড়ুন: ১৮ বছরেই বাবা হচ্ছেন ম্যানইউর আর্জেন্টাইন তারকা

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: ফেদেরিকো গোমেস, নিকলাস ক্লা, লুকাস লাভাগনিনো।

ডিফেন্ডার: অগাস্টিন গিয়াই, টমাস আভিলেস, লাউতারো ডি লল্লো, ভ্যালেন্তিন গোমেজ, রোমান ভেইগা, ভ্যালেন্তিন বোট।

মিডফিল্ডার: ম্যাথিউ ট্যাংলঙ্গো, ইগনাসিও মিরামন, ফেদারিকো রেডনডো, ম্যাক্সিমো পেরন, জিনো ইনফান্তিনো, ভ্যালেন্তিন কারবনি।

ফরোয়ার্ড: ম্যাথিয়াস সোল, লুকা রোমেরো, আলেজো ভেলিজ, ইগনাসিও মাস্টার পুচ, হুয়ান গাউতো, ব্রিয়ান অ্যাগুইরে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...