| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

এই মাত্র শেষ হল বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ, জেনে নিন ফলাফল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ৩০ ২২:১০:৩৮
এই মাত্র শেষ হল বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ, জেনে নিন ফলাফল

আজ ৩০ এপ্রিল রোববার সিঙ্গাপুরের জিলান বাসার স্টেডিয়ামে 'ডি' গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হয়েছিল বাঘিনীরা। এদিন একটু চাপে নিয়েই খেলতে নেমেছিল তারা। কারণ ম্যাচ ড্র হলে স্বাগতিক সিঙ্গাপুর পরের বাছাই নিশ্চিত করত।

তবে সেটা হতে দেননি লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচের ২০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সুরভী আকন্দ প্রীতি। এই গোলের লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পরও খেলার লাগাম নিজেদের হাতে নেয় ছোটন বাহিনী।

দ্বিতীয়ার্ধের দশ মিনিট পর আরেকবার পেনাল্টি পায় বাংলাদেশ। এবারও শট নেন প্রীতি। আবারও গোল করলে বাংলাদেশের পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা বাড়ে। ৬২ মিনিটে সুলতানা আক্তার আরেকটি গোল করলে বাংলাদেশের জয় সুনিশ্চিত হয়।

এএফসি অ-১৭ নারী চ্যাম্পিয়নশীপ বাছাইয়ের রাউন্ড-১ এ ৮ গ্রুপে ২৯ দেশ অংশ নিয়েছে। আট গ্রুপের চ্যাম্পিয়ন দল রাউন্ড-২ বাছাই খেলবে। আগামী ১৬-২৪ সেপ্টেম্বর আট দল দুই গ্রুপে ভাগ হয়ে রাউন্ড-২ বাছাইয়ে খেলবে।

বাছাইয়ের পরবর্তী গ্রুপিং এবং ভেন্যু পরবর্তীতে নির্ধারণ হবে। বাছাইয়ের রাউন্ড -২ এর দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন, রানার্স আপ আগামী বছর ৭-২০ এপ্রিল ইন্দোনেশিয়ায় চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে।

বাছাই পর্ব থেকে যাওয়া চার দলের সঙ্গে সরাসরি খেলার সুযোগ পাবে চার দল। স্বাগতিক ইন্দোনেশিয়ার সঙ্গে জাপান, চীন ও উত্তর কোরিয়া সরাসরি খেলবে ২০১৯ সালে এএফসি অ-১৬ নারী চ্যাম্পিয়নশীপের সেরা তিন হওয়াতে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...