| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ভারতে বিপক্ষে বিশাল ব্যবধানে জয় পেল বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ৩০ ২০:৩৬:০৭
ভারতে বিপক্ষে বিশাল ব্যবধানে জয় পেল বাংলাদেশ

ইন্দিয়ার বিপক্ষে এই ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ১৯০ রানে অলআউট হয়ে যায় মুম্বাই। জবাবে ব্যাটিং করতে নেমে দুই সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে দলীয় ৪৪৬ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ যুবা দল।

এরপর ২৫৬ রানে পিছিয়ে থেকে মুম্বাই দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে মাত্র ৮১ রানে গুটিয়ে যায়। ফলে বাংলাদেশের যুবারা ইনিংস ও ১৭৪ রানের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে।

তিন দিনের ম্যাচের প্রথম দিনে আগে ব্যাট করতে নেমে অনিরুখের ৬৩ ও শ্রেয়াসের ৩৯ রানে ভর করে ৭৬.৩ ওভারে ১৯০ রানে অলআউট হয় মুম্বাই অনূর্ধ্ব-১৬ দল। সফরকারীদের পক্ষে দুইটি করে উইকেট লাভ করেন মোহাম্মদ সবুজ, সাইমুম রাতুল এবং আজিজুল তামিম।

এরপর প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড ক্রিকেট দল তাদের প্রথম ইনিংসে দাপুটে ব্যাটিং করে। দ্বিতীয় দিনে ৮ উইকেটে ৪৪৬ রান নিয়ে ইনিংস ঘোষণা লাল সবুজের প্রতিনিধিরা। দলের পক্ষে শতক হাঁকানো সামিউন বশির রাতুল ১০৫ ও দেবাশীশ সরকার ১০১ রান করেন। এছাড়া ৮ রানের জন্য শতক হাতছাড়া করেন রিফাত।

সফরকারীরা ইনিংস ঘোষণা করলে সেদিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪ রানেই দুই উইকেট হারায় মুম্বাই অনূর্ধ্ব-১৬ দল। তৃতীয় দিনে আর মাত্র ৭৭ রান যোগ করতেই অলআউট হয় তারা।

বিসিবি কম্বাইন্ড ক্রিকেট দলের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন শেখ ইমতিয়াজ শিহাব। এ ছাড়া ৩ উইকেট নেন সাইমুন রাতুল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...