শুরুর আগেই নতুন রেকর্ড গড়ল বাংলাদেশ ম্যাচ
কয়েক দিন আগে গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে যুব বাঘিনীরা। তবে আজকের বাংলাদেশের সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগেই ম্যাচের সব টিকিট গতকাল এক দিনের মধ্যে বিক্রি হয়ে গেছে। যা বাংলাদেশ ফুটবলের নতুন এক রেকর্ড।
এমনকি ম্যাচের টিকিট শেষ হলেও আরও অনেক টিকিটের চাহিদা রয়েছে বলে জানা গেছে। আর টাইগ্রেসদের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটনের বিশ্বাস, প্রবাসীদের এই সমর্থন বাংলাদেশ দলের জন্য বড় শক্তি।
তিনি জানালেন, সিঙ্গাপুরে আমরা দেশি-ভাইদের সমর্থন পাচ্ছি। এটা আমাদের জন্য বড় পাওয়া। আশা করি, আগামীকালও (রোববার) আমরা এই সমর্থন কাজে লাগিয়ে মাঠে জয় আদায় করব।
এদিকে আসরে এখনও কোনো ম্যাচে মাঠে নামেনি সিঙ্গাপুর। শনিবার (২৯ এপ্রিল) তুর্কমেনিস্তানের বিপক্ষে মাঠে নামবে দলটি। তাই যুব বাঘিনীদের এই ম্যাচের দিকেও দৃষ্টি থাকবে। কারণ, এই গ্রুপের (গ্রুপ ‘ডি’) চ্যাম্পিয়ন দল পরবর্তী বাছাইয়ে অংশ নেবে। এক্ষেত্রে সিঙ্গাপুর যদি তুর্কমেনিস্তানের সঙ্গে ড্র করে কিংবা হেরে যায়, তাহলে শেষ ম্যাচে ড্র করেই পরবর্তী রাউন্ড নিশ্চিত করবে বাংলাদেশ। এমনকি হারলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে সহজেই পরের রাউন্ড নিশ্চিত করবে ছোটনের শিষ্যরা।
জয়ের ব্যাপারে ছোটনের বক্তব্য, টুর্নামেন্টে পরবর্তী পর্বে খেলতে হলে আমাদের জিততে হবে। আমরা জয়ের লক্ষ্যেই মাঠে নামব।
বাঘিনীদের এই কোচ আরও জানালেন, তারা (সিঙ্গাপুর) যথেষ্ট ভালো দল। কয়েকজন খেলোয়াড় রয়েছেন, যারা ট্যাকনিক্যালি খুব ভালো। আমরা নিজেদের খেলাটাই খেলতে চাই।
কোচের সঙ্গে সহমত পোষণ করলেন দলের অধিনায়ক রুমা আক্তার। তার মন্তব্য, আমরা আগের ম্যাচের মতো এই ম্যাচে স্বাভাবিক খেলা খেলে জিততে চাই। সবার কাছে দোয়া চাই।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
