| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অবশেষে বন্ধ হচ্ছে বার্সা টিভি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ২৮ ১৪:২৮:২১
অবশেষে বন্ধ হচ্ছে বার্সা টিভি

বুধবার (২৭ এপ্রিল) বার্সেলোনার অন্যতম জনপ্রিয় ক্রীড়া গণমাধ্যম 'মুন্দো ডেপোর্তিভো' বার্সা টিভির বন্ধ হওয়ার কথা নিশ্চিত করেছে। মূলত আর্থিক সংকটে ব্যয় কমানোর জন্যই বার্সা টিভির সম্প্রচার যে সংস্থার মাধ্যমে হতো, সেই টেলেফোনিকার সঙ্গে চুক্তি নবায়ন করছে না ক্লাবটি। এই সিদ্ধান্তে প্রায় ১০০ কোটি টাকার মতো বেঁচে যাবে বার্সার।

বার্সা টিভি বন্ধ হওয়ার পর ক্লাবটি তাদের প্রোডাকশন কোম্পানি বার্সা স্টুডিওসকে অনলাইন স্ট্রিমিংয়ের জন্য কাজে লাগাবে। এর আগে বার্সেলোনা বার্সা স্টুডিওসের ২৪.৪ শতাংশ শেয়ার বিক্রি করে দিয়েছিল। সেই বিক্রির মাধ্যমে ২০ কোটি ইউরো অর্থও পেয়েছে তারা। সেই অর্থ দিয়ে রবার্ট লেভানডফস্কিসহ আরও খেলোয়াড় কিনেছে বার্সেলোনা।

বার্সা টিভির ঘনিষ্ঠ এক সূত্র সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছে, এর ফলে প্রায় ১৩০ জন মানুষ চাকরি হারাবেন। এর আগে ১৯৯৯ সালের জুলাইয়ে যাত্রা শুরু করেছিল বার্সা টিভি। সেই বার্সা টিভির ২৪ বছরের পথচলা থেমে যাচ্ছে এবার। আর্থিক সংকটে পড়ায় বার্সেলোনা মূলত ব্যয় কমানোর জন্যই এমনটা করছে।

অর্থ সংক্রান্ত জটিলতার ঘটনা বার্সেলোনার জন্য অবশ্য নতুন কিছু নয়। রেফারিকে ঘুষ দেওয়ার ব্যাপারে কয়েক মাস আগে ‘বিস্ফোরক প্রতিবেদন’ প্রকাশ করেছিল এক স্প্যানিশ সংবাদমাধ্যম। লাপোর্তা যখন ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত প্রথম দফায় বার্সেলোনার সভাপতি ছিলেন, রেফারিদের টেকনিক্যাল কমিটির সভাপতি ছিলেন হোসে মারিয়া এনরিকুয়েজ নেগ্রেইরা। তার বিরুদ্ধে ১৪ মিলিয়ন ইউরো (প্রায় ১৬ কোটি টাকা) ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছিল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...