| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

“আজ দিনটা আমাদের ছিলো না”

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ২৬ ১১:২১:২৮
“আজ দিনটা আমাদের ছিলো না”

কখনো প্রতিপক্ষ দলের ব্যাটসম্যান রিঙ্কু সিং আবার কখনও শিমরণ হেটমায়ারদের অতিমানবীয় ইনিংসের সামনে বারবার আটকে যাচ্ছিলো ডিফেন্স চ্যাম্পিয়নদের জয়রথ। আজ অবশেষে চলতি মরসুমের দ্বিতীয়বার হোম গ্রাউন্ডে দুই পয়েন্ট সাথে নিয়ে মাঠ ছাড়লো গুজরাত। পক্ষান্তরে টানা তিন জয়ের পর আসরের অন্যতম শক্তিশালী দল পাঞ্জাবের বিরুদ্ধে সেই যে হোঁচট খেয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্স, আজও ঘুরে দাঁড়াতে পারলো না তারা। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তারা হারলো ৫৫ রানে।

দিনের শুরুটা অবশ্য গিয়েছিলো অধিনায়ক রোহিতের দল মুম্বইয়ের পক্ষেই। টস জিতে প্রথমে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠান অধিনায়ক রোহিত শর্মা । শুরুতে ঋদ্ধিমান সাহাকে ফিরিয়ে মুম্বইকে সুবিধা করে দিয়েছিলেন অর্জুন তেন্ডুলকর। আজ গুজরাত ক্যাপ্টেন হার্দিক ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও প্রত্যাঘাত শুরু করেন শুভমান গিল। তিনি করেন ৫৬ রান। পাশাপাশি ৪২ ও ৪৬ রানের ঝোড় দুটি ইনিংস খেলেন অভিবন মনোহর এবং ডেভিড মিলার । খবরের শিরোনাম কেড়ে নিয়ে গেলেন রাহুল তেওয়াটিয়া। মাত্র ৫ বলে ২০ রান করে অপরাজিত থাকেন তিনি। শুরুটা মন্থর হলেও শেষ চার ওভারে ৭০ রান তুলে নিয়ে গুজরাত পৌঁছায় ২০৭ রানে।

পাঞ্জাব কিংসকে গত ম্যাচে ১৫ ওভার অবধি বেঁধে রাখতে পেরেছিলো মুম্বই ইন্ডিয়ান্স। শেষ পাঁচ ওভারে স্যাম কারান, জিতেশ শর্মারা তোলেন ৯৬ রান। প্রায় একই ঘটনা ঘটতে দেখা গেলো আজ। শেষ চার ওভারে ব্যাটে ঝড় তুললেন ডেভিড মিলার, অভিনব মনোহর, রাহুল তেওয়াটিয়া। দাঁড়িপাল্লায় একদম সমানে সমানে চলতে থাকা খেলা সেই মুহূর্তেই গুজরাতের দিকে ঝুঁকে পড়েছিলো বলে মনে করছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। খেলা শেষে তিনি আজ জানালেন, “এটা একটু হতাশাজনক। আমাদের হাতেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিলো, কিন্তু শেষ কয়েক ওভারে বড্ড বেশী রান দিয়ে ফেলেছি।”

হারলেও নিজেদের দলের শক্তি সম্পর্কে তিনি যে অবগত তা জানিয়ে দিয়েছেন রোহিত। বলেন, “প্রতিটা দলের আলাদা আলাদা শক্তি রয়েছে। আমাদের একটা দারুণ ব্যাটিং লাইন-আপ রয়েছে। এবং যে কোন লক্ষ্যে পৌঁছানোর ক্ষমতা যে আমরা রাখি, সে সম্পর্কে আমাদের আস্থা রয়েছে। আজ দিনটা আমাদের ছিলো না।” হারের ব্যাখ্যা দিতে গিয়ে রোহিত বলেছেন, “একটু শিশির ছিলো। আর আমাদের এমন কাউকে প্রয়োজন ছিলো যে আরও একটু দীর্ঘ ইনিংস খেলতে পারত আজ।”

গত ম্যাচের কথা উল্লেখ করে হিটম্যান বলেন, “আগের খেলায় ২১৫ তাড়া করতে নেমে আমরা খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। তবে আজ ব্যাট হাতে শুরুটা ভালো হয় নি। ২০০’র বেশী তাড়া করার ক্ষেত্রে সেটা মোটেই আদর্শ নয়। এমনকি শেষ ৭ ওভারেও আমাদের ব্যাটাররা মাঠে বিশেষ কিছু করে উঠতে পারে নি।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...