| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

আবারও নতুন রেকর্ড গড়লেন মেসি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ১৬ ১১:৪২:৫৩
আবারও নতুন রেকর্ড গড়লেন মেসি

এই আসরে এর আগের ম্যাচে কয়েকটি সহজ সুযোগ মিস করা ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপেও গোল করেছেন। স্কোরশিটে নাম তুলেছেন দলের আরেক ফুটবলার ভিতিনিয়াও। টানা দ্বিতীয় ম্যাচে গোল পেয়েছেন বর্তমানে ফুটবল বিশ্বের সেরা ফুটবলার আর্জেন্টিনার সাপোর্টার লিওনেল মেসি। ছুঁয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোকেও।

গতকাল ১৫ এপ্রিল শনিবার পার্ক দ্য প্রিন্সেসে পয়েন্ট তালিকার শীর্ষ দু’দল মুখোমুখি হয়েছিল। তাই তো লড়াইয়ের প্রথমাংশে ছিল সমানে সমানে উত্তেজনা। যেন কেউ কাউকে না ছাড়ার পণ নিয়ে নেমেছিল। তবে সেই লড়াই টিকে থাকে কেবল ম্যাচে প্রথম আধাঘণ্টা।

পিএসজির দাপট এরপরই শুরু হয়। ম্যাচের মাত্র ১৯ মিনিটেই বড় ধাক্কা চলতি সিজনে আগের তিন ম্যাচে পিএসজিকে জয়হীন রাখা লেন্স। আশরাফ হাকিমিকে অযথা ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন আবদুল সামেদ।

১০ জনের দল নিয়ে তাই ম্যাচের পরের অংশে বেশ ভুগেছে তারা। ধাক্কা খেয়ে ধীরে ধীরে পিছিয়ে পড়তে থাকে লেন্স। ৩১ মিনিটে পিএসজিকে প্রথম লিড এনে দেন এমবাপে। লেন্সের ডি বক্সের সামনে তাকে বল বাড়ান মেসি। এরপর এমবাপের সঙ্গে ভিতিনিয়ার ওয়ান অন ওয়ানের পর শট নেন ফরাসি স্ট্রাইকার। এমবাপের সেই শট পোস্টের ভেতরে লেগে বল জাল খুঁজে নেয়।

এরপর ৩৭ মিনিটে তাদের হয়ে গোল ব্যবধান দ্বিগুণ করেন ভিতিনিয়া। এটি পিএসজির জার্সিতে তার প্রথম গোল। তার গোলে বল জোগান দেন মেসি। কর্নার থেকে লম্বা করে বল না বাড়িয়ে আর্জেন্টাইন তারকা বল বাড়ান ভিতিনিয়াকে। এরপর ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে তিনি লক্ষ্যভেদ করেন।

এর দুই মিনিট পরই গোল পেয়ে যান মেসিও। গোলটিও ছিল চোখে লেগে থাকার মতো। মেসি ডি বক্সে ঢুকে বল বাড়ান এমবাপেকে। এরপর ফরাসি তারকা ব্যাকহিল ফ্লিকে বল বাড়ালে সেটি ধরে কোনাকুনি শট নেন মেসি। গোলরক্ষককে পরাস্ত করে সেটি জালে পৌঁছে যায়।

আর এই গোলের মাধ্যমে আর্জেন্টাইন অধিনায়ক ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সবচেয়ে বেশি গোলের রেকর্ড স্পর্শ করেছেন। এর আগে এই রেকর্ড ছিল একমাত্র রোনালদোর দখলে। এখন দুজনের গোল সংখ্যা সমান ৪৯৫টি করে। প্রথমার্ধে ৩-০ ব্যবধান নিয়ে বিরতিতে যান মেসিরা।

ম্যাচের ৬০ মিনিটে ব্যবধান কমায় লেন্স। পেনাল্টি থেকে শেমেসোয়াফ ফ্রাঙ্কোভস্কি সেই ব্যবধান নামিয়ে আনেন ৩-১ গোলে। এই জয়ে ফ্রেঞ্চ লিগের শিরোপা দৌড়ে পিএসজি পরিস্কার ব্যবধানে এগিয়ে গেল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...