| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিশেষ বার্তা দিলেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার লিটন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ১৪ ১৪:১৭:২৪
বিশেষ বার্তা দিলেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার লিটন

চৈত্র সংক্রান্তিতেই বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন লিটন। শনিবার শুরু ১৪৩০ বঙ্গাব্দের। আইপিএলে ব্যস্ত লিটন আগাম শুভেচ্ছা জানালেন ভক্তদের। শুক্রবার সকাল ৭টা নাগাদ সমাজমাধ্যমে বাংলাদেশের ক্রিকেটারের বার্তা ভেসে উঠেছে। লিটন লিখেছেন, ‘‘আশা করি অতীতের সব গ্লানি মুছে দিয়ে নতুন বাংলা বছর আপনার জীবনে নতুন দিগন্ত বয়ে আনবে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ।’’

এক দিন আগেই কেন সকলকে নতুন বাংলা বছরের শুভেচ্ছা জানালেন, তার কারণ লেখেননি লিটন। বাংলাদেশের টেস্ট দলের সহ-অধিনায়ককে প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বহু ক্রিকেটপ্রেমী। আইপিএলে তাঁর সাফল্য কামনা করেছেন সকলে।

শুক্রবার ইডেনে খেলা শেষ হওয়ার পর হোটেলে ফিরতে গভীর রাত হয়ে যাবে। খেলার পরের দিন শনিবার কেকেআরের অনুশীলন না-ও থাকতে পারে। তাই কিছুটা বেলা পর্যন্ত ঘুমোনোর সুযোগ পাবেন ক্রিকেটাররা। তাতে নববর্ষের শুভেচ্ছা জানাতে দেরি হয়ে যেতে পারে। কারণ, বাংলা নতুন বছরের দিন সকাল থেকেই দু’বাংলার মানুষ উৎসবের আনন্দে মেতে ওঠেন। নতুন বছরকে বরণ করে নেন। সে কথা মাথায় রেখেই হয়তো সকলকে আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলেন লিটন।

ইডেনে হায়দরাবাদের বিরুদ্ধে লিটনের খেলার সুযোগ পাওয়া নির্ভর করবে নাইট রাইডার্স কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সিদ্ধান্তের উপর। তিনি প্রথম একাদশে আসতে পারেন আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ়ের জায়গায়। আফগান উইকেটরক্ষক-ব্যাটার প্রথম তিনটি ম্যাচেই কোচ-অধিনায়কের আস্থা অর্জন করে নিয়েছেন। তা ছাড়া কেকেআর উইনিং কম্বিনেশন না ভাঙতে চাইলে আইপিএলে লিটনের অভিষেক হওয়া পিছিয়ে দিতে পারে। যদিও নাইট সমর্থকদের একটা বড় অংশই চান ও পার বাংলার লিটনের আইপিএল অভিষেক হোক এ পার বাংলার ইডেনে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...