| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

মাহমুদউল্লাহর বিশ্বকাপ খেলা নিয়ে নতুন তথ্য দিলেন মাশরাফি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ১৪ ১১:৪২:৪০
মাহমুদউল্লাহর বিশ্বকাপ খেলা নিয়ে নতুন তথ্য দিলেন মাশরাফি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নির্বাচকরা দাবি করেছেন, বিশ্বকাপ স্কোয়াডে রিয়াদের বিকল্প হিসেবে ভাবা যায় এমন একজন খুঁজে বের করতেই আপাতত এই নির্ভরযোগ্য ব্যাটসম্যানকে রিয়াদকে 'বিশ্রাম' দেওয়া হয়েছে, তবে রিয়াদ বিশ্বকাপ ভাবনায় আছেন এখনও। এবার এই বিষয় নিয়ে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও জানালেন, "রিয়াদের বিকল্প খুঁজে বের করার চেষ্টায় দোষের কিছু নেই। তবে বিশ্বকাপে রিয়াদকেই খেলানো উচিৎ।"

মাশরাফি বলেন, 'রিয়াদের সুযোগ নেই সেটা বলব না। আমরা সবাই জানি রিয়াদ কী করতে পারে। যদি একজন খেলোয়াড়কে বাজিয়ে দেখতে চায়... দেখা গেল রিয়াদকেই নিয়ে যাচ্ছে, সাথে একজন ব্যাকআপ থাকল। কোনো কারণে যদি কেউ ইঞ্জুর্ড হয়? সেমিফাইনালে না গেলেও বিশ্বকাপে ৯টি ম্যাচ। টানা এত ম্যাচ খেলা একটু কঠিন। ব্যাকআপ হিসেবে কে ভালো করবে এটা দেখা অন্যায় কিছু না।'

তবে ফর্মের কারণে রিয়াদকে বাদ দেওয়ার কোনো ভাবনা থাকলেও সেই ভাবনায় এখন নতুন প্রলেপ পড়তে পারে, কারণ ডিপিএলে রিয়াদ আছেন দারুণ ছন্দে। মাশরাফি জানান, 'রিয়াদও এখন রান করা শুরু করেছে। রিয়াদের দলে থাকার সুযোগ তো অবশ্যই আছে। যদি তারা বলে ফেলত রিয়াদকে আমরা আর বিবেচনায় আনব না, তখন একটা মন্তব্য করা যেত। আমার কাছে মনে হয় বিশ্বকাপ দলের ভাবনায় রিয়াদ সবসময় থাকবে।'

দিনশেষে দলের হয়ে যে-ই খেলুন না কেন, দলের হয়ে পারফর্ম করাই সারকথা- মনে করিয়ে দিয়েছেন মাশরাফি। তিনি বলেন, 'আপনি যখন দেশের হয়ে খেলতে যাবেন সিনিয়র জুনিয়র ম্যাটার করে না। জয় ও দল গুরুত্বপূর্ণ। যাকেই খেলতে হোক তাকে মাথায় রাখতে হবে পারফর্ম না করলে ২-৩ ম্যাচ পর বসিয়ে দেওয়া হবে। কোচ-ম্যানেজমেন্টের চাওয়া পূর্ণ করতে হবে। ওটা করতে গেলে আউট হলে হয়ত টিম ব্যাকআপ করবে।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...