| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

"আইপিএল নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই"

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ১৩ ২২:২২:৩৪
"আইপিএল নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই"

ইতিমধ্যে দিল্লি ক্যাপিটালসের হয়ে এক ম্যাচে মাঠে নেমেছেন টাইগার পেসার মুস্তাফিজ। তবে সেভাবে ভালো করতে পারেননি ড়ি বোলার। এর আগে বেশ কয়েক ম্যাচ তাকে সাইড বেঞ্চে বসে থাকতে হয়েছে তাকে। অন্যদিকে লিটনও কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যোগ দিয়েছেন। তবে তাকে খেলানো হবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা।

কারণ কলকাতা দলে রয়েছেন একাধিক বিদেশি ওপেনার। একাদশে জায়গা পেতে লিটনের লড়াই করতে হবে রহমানউল্লাহ গুরবাজ ও ইংলিশ ব্যাটার জেসন রয়ের সঙ্গে। যদিও বাংলাদেশ দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মনে করেন আইপিএলে যথাযথ গুরুত্ব দেয়া হয় না বাংলাদেশি ক্রিকেটারদের।

তাই এই টুর্নামেন্ট নিয়ে কোনো মাথা ব্যথা নেই তার। লিটন-মুস্তাফিজরা বাংলাদেশের হয়ে পারফর্ম করলেই তিনি খুশি। এক পর্যায়ে মুস্তাফিজের উদাহরণ টেনেছেন। আইপিএল শুরুর আগে এই পেসারকে নিতে দিল্লি চার্টার্ড ফ্লাইট পাঠিয়েছিল। তবে শুরুর কয়েক ম্যাচে তাকে বসিয়ে রাখা হয়েছিল। এই বিষয়টি ভালো লাগেনি মাশরাফির।

তিনি বলেন, 'আইপিএলে খেলবে কি না খেলতে তা নিয়ে আমার কোনো চিন্তার বিষয় না। আইপিএল নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। আমার চিন্তা হচ্ছে বাংলাদেশ টিম। বাংলাদেশ টিম ভালো খেললে আপনারা যারা আছেন, আমরা যারা আছি সবাই খুশি হবো। আইপিএলে লিটন খেলতে যাচ্ছে আমাদের জন্য ভালো বিষয়। আমাদের মুস্তাফিজকে চার্টার্ড ফ্লাইটে নিয়ে গিয়ে ম্যাচ খেলায়নি।'

আইপিএলের দলগুলো বাংলাদেশ দলের ফ্যানবেসকে কাজে লাগাতেই তাদের দলে ভেড়ায় বলেও ধারণা করছেন মাশরাফি। এমনকি বাংলাদেশের ভক্তরাও দেশের ক্রিকেটারদের দেখে সেই দল সাপোর্ট করাও শুরু করেন। ফ্র্যাঞ্চাইজিগুলো অনেক সময় এগুলো কাজে লাগাতে চায় বলে মনে করেন তিনি।

মাশরাফির ভাষ্য, 'এখানে অনেক বিষয় থাকে, সোশ্যাল মিডিয়ার বিষয় থাকে। আমরাও এক্সাইটেড হয়ে যাই আমাদের ফ্যানবেজ আছে যেটা তারা ব্যবহার করতে পারে। আমরা সেই প্রায়োরিটি চাই আমাদের যে অ্যাবিলিটি আছে আমাদের প্লেয়ারদের। নিয়ে গিয়ে খেলাক আমরা চাই সেটা হয় না তো। এজন্য এটা নিয়ে মাথা খারাপ করে লাভ নেই।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...