| ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

লিটন দাসকে নিয়ে দারুন সুখবর পেল কলকাতা নাইট রাইডার্স

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ১২ ১৯:১০:২১
লিটন দাসকে নিয়ে দারুন সুখবর পেল কলকাতা নাইট রাইডার্স

বাংলাদেশে তারকার সেই আবেদন মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২০২৩ আইপিএল -এর জন্য কলকাতা নাইট রাইডার্স তাঁকে নিজেদের দলে নিয়ে ছিল। তার পর থেকেই বেশ উত্তেজিত ছিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার লিটন দাস। প্রথম থেকেই আইপিএল-এ খেলার ইচ্ছে থাকলেও দেশের ম্যাচ থাকায় তা হয়ে ওঠেনি। শেষ পর্যন্ত দেরি করে নাইটদের দলে যোগ দিয়েছেন তিনি। তবে কলকাতার হয়ে অনুশীলনে নামার পরের দিনই সুখবর পেলেন লিটন দাস।

কলকাতা শিবিরে অতিরিক্ত দু’দিন থাকার আবেদন করেছিলেন লিটন দাস। সেই আবেদন মঞ্জুর করা হয়েছে। ফলে আরও একটি ম্যাচে কলকাতার দলে থাকতে পারবেন বাংলাদেশ তারকা। বাংলাদেশের ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘আমাদের থেকে বাড়তি দু’দিন ছুটি চেয়েছিল লিটন দস। মনে হয় ও ৫ তারিখ ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবে। লিটন দাসকে ছুটি দিতে রাজি হয়েছি আমরা। তবে মুস্তাফিজুর রহমান ঠিক সময়েই দলের সঙ্গে যোগ দেবেন।’

রবিবার কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিয়েছলেন লিটন দাস। বোর্ডের অনুমতি পাওয়ায় অন্তত ৪ মে পর্যন্ত দলের সঙ্গে থাকতে পারবেন লিটন দাস। ওই দিন হায়দরাবাদে সানরাইজার্সের বিরুদ্ধে খেলবে কলকাতা নাইট রাইডার্স। লিটনকে সেই ম্যাচেও পাবে শাহরুখ খানের দল। কিন্তু কলকাতার পরের তিনটি ম্যাচে থাকতে পারবেন না লিটন দাস। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলতে ইংল্যান্ডে উড়ে যাবেন তিনি। তার পরে গ্রুপ পর্বে কলকাতার শেষ ম্যাচের আগে দলে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। দল প্লে-অফে উঠলে সেখানেও খেলতে পারবেন লিটন দাস।

বাংলাদেশ দল ২ মে ইংল্যান্ডে যাবে। ৫ মে অনুশীলন ম্যাচ খেলবে। সেই ম্যাচে লিটন খেলতে পারবেন না। কারণ সে দিনই তাঁর ইংল্যান্ডে পৌঁছনোর কথা। ৯ মে থেকে ১৪ মে পর্যন্ত তিনটি ম্যাচ খেলা হবে। এর মাঝে কলকাতার তিনটি ম্যাচ রয়েছে। ২০ মে লখনউয়ের বিরুদ্ধে ঘরের মাঠে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে কলকাতা।

সেই ম্যাচে খেলতে আবার কলকাতা শিবিরে যোগ দিতে পারেন লিটন দাস। দল যদি প্লে-অফে উঠতে পারে তা হলেও খেলবেন লিটন দাস। কিন্তু লখনউ ম্যাচের আগেই যদি কলকাতার প্লে-অফে ওঠার সম্ভাবনা শেষ হয়ে যায়, তা হলে হয়তো একটি ম্যাচের জন্য তিনি ইংল্যান্ড আর থেকে ফিরবেন না। তবে সেই সবটাই তখনকার পরিস্থিতির উপর নির্ভর করছে। তবে লিটন দাসকে বাড়তি দু দিনে পেয়ে নাইট শিবিরও বেশ খুশি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, জানুন ফলাফল

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, জানুন ফলাফল

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দারুণ জয় পেয়েছে ব্রাজিল। গ্রুপ ‘আই’-এর দ্বিতীয় ম্যাচে তানজানিয়াকে ১-০ গোলে হারিয়েছে ...

৯০ মিনিটের খেলা শেষ: রিয়াল মাদ্রিদ বনাম পিএসভি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: রিয়াল মাদ্রিদ বনাম পিএসভি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখল রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে ...