| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আজিদের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ইংলিশ তারকা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ১২ ১৫:৪৬:৫৬
আজিদের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ইংলিশ তারকা

তবে আশানরুপ পারফরম্যান্স করতে পারেননি এই তারকা। এমন সময়েও নিজের জাতীয় দল নিয়েই ভাবছেন স্টোকস। আসন্ন অ্যাশেজ সিরিজে ফ্ল্যাট উইকেটে খেলে অজি পেসারদের আগাম চ্যালেঞ্জও জানিয়ে রাখলেন তিনি। একইসঙ্গে ইংলিশ তারকা স্টোকসের বিশ্বাস, এমন উইকেটে খেলতে মুখিয়ে থাকবে অস্ট্রেলিয়ার পেসাররাও।

বর্তমান সময়ে হেড কোচ ব্রেন্ডন ম্যাককালামকে সঙ্গে নিয়ে ইংলিশ টেস্ট দলের খোলনলচে পাল্টে দিয়েছেন স্টোকস। তাদের 'বাজবল' ক্রিকেটের সঙ্গে পেরেই উঠতে পারছে না কোনো দল।

এই সময়টায় ১২ ম্যাচ খেলে ১০টিতেই জয়ের দেখা পেয়েছে স্টোকস-ম্যাককালামের ইংল্যান্ড। এই সময়টায় ইংল্যান্ডের রান রেট ছিল ৪.৭৬। অন্য সব দেশের টেস্ট রানরেটের চাইতে যা অনেকখানি বেশি।

আইপিএলের পরই ইংল্যান্ডের মাটিতে শুরু হবে অ্যাশেজ। এই অ্যাশেজেও আগ্রাসী ক্রিকেট খেলার ইঙ্গিত দিয়ে রাখলেন দেশটির এই টেস্ট অধিনায়ক। একইসঙ্গে ঘরের মাটিতে ফ্ল্যাট উইকেটের প্রত্যাশা তার।

স্টোকস বলেন, 'এই ব্যাপারে আমরা খুবই পরিষ্কার। ইংল্যান্ডে যেসব গাউন্ড স্টাফ আছে তাদের বলেছি আমরা কেমন উইকেট চাই। তারা আমাদের এই ব্যাপারে সহযোগিতা করার কথা জানিয়েছে। আমরা ফাস্ট এবং ফ্ল্যাট উইকেট চাই।'

'আমরা শুধু মাঠে ম্নামতে চাই এবং দ্রুত রান তুলতে চাই। এটাই অস্ট্রেলিয়াকে খেলায় নামাবে। ফাস্ট উইকেটে যদি অস্ট্রেলিয়া বোলিং করার সুযোগ পায়, তাহলে তারাও খুশি হবে।'

পেসবান্ধব উইকেটে নিজ দেশের পেসারদেরও ফিট হিসেবে চাইছেন স্টোকস। প্রতি ম্যাচের একাদশ নির্বাচনের আগে অন্তত ৮ জন পেসার খেলার জন্য তৈরি থাকুক, এমনটাই চাওয়া এই অলরাউন্ডারের।

তিনি আরও বলেন, 'আমি এরই মধ্যে আমার মেডিক্যাল টিমকে বলেছি সব ম্যাচের জন্য আমাকে অন্তত ৮ জন করে বোলার দিতে। আমার মনে হয় এবারের অ্যাশেজের ম্যাচগুলো খুব ক্লোজ হবে। সব ম্যাচের আগে এমন সম্পদ (পেসার) পেতে যে কারোরই ভালো লাগবে।'

'এখন তো আমি ২০ জনের স্কোয়াড তৈরি করে রাখতে পারব। আমরা আসলে এই মুহূর্তে এতোটাই ভাগ্যবান। দলের আশপাশে এখন অনেকেই আছে যারা খুবই ভালো ক্রিকেট খেলছে।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...