| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ক্রিকেটের বিরাট নিয়ম ভেঙে কোহলিকে আউট, শাস্তির মুখে ভারতীয় বোলার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ১১ ১৭:৪১:১৭
ক্রিকেটের বিরাট নিয়ম ভেঙে কোহলিকে আউট, শাস্তির মুখে ভারতীয় বোলার

গতকাল ১০ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ১২তম ওভারে প্রথম বল করতে আসেন বোলার অমিত। সেই ওভারেই তৃতীয় বলে বিরাট কোহলি আউট হয়ে যান। সেই বল উইকেটে পড়ে বেশ খানিকটা বাক নেয়। ফলে ব্যাটের মাঝে বল লাগেনি। তাই বল বাউন্ডারির বাইরে যায়নি।

এই ওভারের পরেই অমিতের বল করার একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, বল করার আগে এই বোলার তাতে থুতু লাগাচ্ছেন অমিত। ক্রিকেটের নিয়মে সেটা বেআইনি। যদিও ম্যাচ চলাকালীন বা ম্যাচের পরে ম্যাচ রেফারি অমিতের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেননি। হতে পারে আম্পায়ারের চোখ এড়িয়ে গিয়েছে এই ঘটনা। কিন্তু ভিডিয়ো প্রকাশ্যে আসার পরে আবার শাস্তির আশঙ্কা রয়েছে অমিতের। পদক্ষেপ করতে পারে বিসিসিআই।

যে হেতু বলে থুতু লাগানোর পরেই কোহলির উইকেট পেয়েছেন অমিত, তাই বেজায় চটেছেন আরসিবি সমর্থকেরা। তাঁরা নেটমাধ্যমে সেই ভিডিয়ো ভাইরাল করে দিয়েছেন। অনেকে তো অমিতের বিরুদ্ধে শাস্তির দাবিও করেছেন।

এই প্রথম অমিত এই ঘটনা ঘটাননি। ২০২১ সালের আইপিএল চলাকালীন দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সময় একটি ম্যাচে বলে থুতু লাগিয়েছিলেন তিনি। সে বার আম্পায়ার সঙ্গে সঙ্গে তাঁকে সতর্ক করেছিলেন। আরও এক বার সেই ঘটনা ঘটল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...