| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

হুট করে লখনউয়ের জার্সি ছেড়ে কেকেআরের জার্সি পরলেন গৌতম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ১১ ১৪:৪৮:২২
হুট করে লখনউয়ের জার্সি ছেড়ে কেকেআরের জার্সি পরলেন গৌতম

সেই লড়াই শেষ হয়ে যায় গম্ভীর অবসর নেওয়ার পর। কিন্তু গতকাল ১০ এপ্রিল সোমবার আবার সেই লড়াইয়ের এক ঝলক দেখা গেল। গম্ভীর ভুলেই গেলেন যে তিনি লখনউয়ের মেন্টর। তাঁকে দেখে মনে হল কলকাতা নাইট রাইডার্সের সেই পুরনো অধিনায়ক।

গতকাল ১০ এপ্রিল সোমবার ম্যাচ ছিল বেঙ্গালুরুতে। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ২১২ রান করে বিরাটের আরসিবি। বিরাট নিজে ৬১ রানের ইনিংস খেলেন। ফ্যাফ ডুপ্লেসির সঙ্গে ৯৬ রানের জুটি গড়েন বিরাট। প্রথম ইনিংসের পর অনেকেই মনে করেছিলেন যে, সহজ জয় পেতে পারে ব্যাঙ্গালোরু। কিন্তু ম্যাচ গড়ায় শেষ বল পর্যন্ত। নাটকের পর নাটক হয় শেষ ওভারে। ম্যাচ জিতে নেয় লখনউ। এমন নাটকীয় ম্যাচে জিতে লখনউ সুপার জায়ান্টসের সকলেই খুব উত্তেজিত ছিলেন। এর মাঝেই গম্ভীরকে দেখা যায় ঠোঁটে আঙুল দিয়ে সমর্থকদের চুপ করতে বলতে।

আসরের অন্যতম শক্তিশালী লখনউ দলের মেন্টর গম্ভীর। ডাগ আউটে তিনি বসেছিলেন দলের বিশ্লেষকের পাশে। লখনউ ম্যাচ জিততেই টেবিল চাপড়াতে শুরু করেন গম্ভীর। আনন্দে চিৎকার করতে থাকেন। আগ্রাসী ভাবে ঘুষি মারতে থাকেন হাওয়ায়। দলের ক্রিকেটারদের জড়িয়ে ধরেন গম্ভীর। তাঁর আক্রমণাত্মক ভঙ্গিতে এমন আচরণ সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছিল। যদিও পরে বিভিন্ন জায়গা থেকে সেই ভিডিয়ো মুছে দেওয়া হয়। এখনও রয়ে গিয়েছে একটি ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে দর্শকদের দিকে মুখে আঙুল দিয়ে চুপ করতে বলছেন গম্ভীর। বিরাটের সঙ্গে হাত মেলানোর সময় গম্ভীরের মুখে কোনও হাসি ছিল না। বরং বিরাটকে বেশ কঠিন চোখেই দেখলেন গম্ভীর।

বেঙ্গালুরুতে খেলা থাকায় স্বাভাবিক ভাবেই বিরাটদের সমর্থন বেশি ছিল। চিন্নাসামি স্টেডিয়াম জুড়ে ‘বিরাট, বিরাট’ চিৎকার শোনা যাচ্ছিল। গম্ভীর ম্যাচ জিতে সেই সমর্থকদের চুপ করতে বলেন।

শেষ বলে জয়ের জন্য এক রান প্রয়োজন ছিল লখনউয়ের। হাতে ছিল একটি উইকেট। রান আউট করলে ম্যাচ ড্র হয়ে যেত। কিন্তু আরসিবির উইকেটরক্ষক দীনেশ কার্তিকের ভুলে তা হয়নি। ম্যাচ জিতে যায় লখনউ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...