| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

"বেঙ্গালুরুর হয়ে খেলতে চাই"- পাকিস্তানি ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ১১ ১০:৩০:১৩
"বেঙ্গালুরুর হয়ে খেলতে চাই"- পাকিস্তানি ক্রিকেটার

এর পরে কয়েক দিন আগে শেষ হাওয়া আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলেছেন সাইম। সম্প্রতি নিজের স্বপ্নের কথা খোলাসা করেছেন পাকিস্তানের এই ব্যাটার সাইম আইয়ুব। জানিয়েছেন ভারতের সাথে পাকিস্তানের পরিস্থিতি স্বাভাবিক হলে বিরাট কোহলির সঙ্গে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে চান তিনি।

তিনি বলেছেন, 'আমি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে চাই। আমি আইপিএলও অনুসরণ করি। তাদের জার্সি আমার খুব ভালো লাগে এবং বিরাট কোহলি তাদের হয়ে খেলেন। আইপিএলের কথা শুনলেই প্রথমে আমার মাথায় আসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কারণ দলটির অধিনায়ক বিরাট কোহলি।'

ব্যাটার হিসেবেও কোহলিকে সেরাদের কাতারে রাখছেন সাইম। অবশ্য তাকে আইডল মানেন না বলে জানিয়েছেন তরুণ এই ব্যাটার। অবশ্য কোহলির ক্রিকেটীয় চিন্তাধারার বড় ভক্ত তিনি। বিশ্বের অন্যতম সেরা অ্যাথলেট হিসেবেও কোহলিকে সম্মান করেন এই পাক ব্যাটার।

তিনি বলেছেন, 'আমি বলতে পারবো না ব্যাটিংয়ের দিক থেকে কোহলি আমার আইডল কিনা। কিন্তু আমি তার ক্রিকেটীয় এথিক্সের বড় ভক্ত। তার তরুণ ক্রিকেটার থেকে কিংবদন্তি হয়ে ওঠার যাত্রাটা আমার অনুপ্রেরণা। বিশ্বের অন্যতম সেরা অ্যাথলেটও তিনি।'

লম্বা সময় ধরেই পাকিস্তানি ক্রিকেটাররা অলিখিতভাবে নিষিদ্ধ আইপিএলে। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরেই কেবল দেখা গিয়েছিল পাকিস্তানি ক্রিকেটারদের। আবারও কবে পাকিস্তানি ক্রিকেটাররা আইপিএলে সুযোগ পাবেন সেটা অজানা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...