| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছে বাংলাদেশ, চূড়ান্ত সুচি ঘোষণা করল বিসিবি'

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ১১ ০৩:৩১:৪৫
শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছে বাংলাদেশ, চূড়ান্ত সুচি ঘোষণা করল বিসিবি'

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের সিরিজ খেলতে আগামী ২৫ এপ্রিল শ্রীলঙ্কায় পা রাখবে জাহানারা-নিগার সুলতানা জ্যোতির দল। লঙ্কায় পৌঁছে ২৭ এপ্রিল এসএলসি বোর্ড প্রেসিডেন্টস একাদশের সঙ্গে একটি ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা।

এর পরে ২৯ এপ্রিল প্রথম ওয়ানডে খেলতে নামবে দুই দল। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ২ ও ৪ মে। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ হবে কলম্বোর পি. সারা ওভালে। সিরিজটি আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ।

ওয়ানডের পর টি-টোয়ৈন্টি সিরিজ খেলতে নামবে এই দুই দল। তার আগে ৭ মে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে এসএলসি বোর্ড প্রেসিডেন্টস একাদশের সঙ্গে ২০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

৯ মে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুই ম্যাচ হবে ১১ ও ১৩ মে। ম্যাচগুলো হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। সিরিজের সবগুলো ম্যাচ হবে দিনে। আর তৃতীয় টি-টোয়েন্টি শুরু হবে দুপুর একটায়।

আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত একটি সিরিজ খেলেছে বাংলাদেশের মেয়েরা। সবশেষ ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে হওয়া সিরিজে হেরেছে জ্যোতিরা। যদিও তিন ম্যাচের মাঝে দুটিই ভেস্তে গেছে বৃষ্টিতে। বর্তমানে পয়েন্ট টেবিলের নয়ে বাংলাদেশ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...