| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

রিঙ্কু নন, কেকেআরের কোচের চোখে আসল নায়ক অন্য এক ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ১০ ১৬:৩৯:৫৯
রিঙ্কু নন, কেকেআরের কোচের চোখে আসল নায়ক অন্য এক ক্রিকেটার

ম্যাচ জয়ের পরে দলের সাজঘরে ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে গিয়ে উমেশের কথা টেনে আনেন কোচ চন্দ্রকান্ত। তিনি বলেন, ‘‘আমি এক জনের কথা বিশেষ ভাবে বলব। তার নাম উমেশ। শেষ ওভারের প্রথম বলে সিঙ্গল নেওয়ার জন্য ওর বিশেষ প্রশংসা প্রাপ্য। নইলে আমরা ম্যাচ জিততে পারতাম না।’’

গুজরাতের বিরুদ্ধে শেষ ওভারে কেকেআরের প্রয়োজন ছিল ২৯ রান। প্রথম বলে লং অন অঞ্চলে সিঙ্গল নেন উমেশ। পরের ৫টি বল উড়ে যায় গ্যালারিতে। ম্যাচ জেতে কেকেআর। উমেশ ওই সিঙ্গল না নিলে রিঙ্কু ৫টি ছক্কা মারার সুযোগই পেতেন না। তাই তাঁর বিশেষ প্রশংসা করেছেন কোচ।

গুজরাতের বিরুদ্ধে শেষ ছক্কা মেরে দলকে জিতিয়ে ডাগআউটের দিকে ছুটে যান রিঙ্কু। তখন ডাগআউট থেকে ছুটে আসছেন অধিনায়ক নীতীশ রানা। তিনি সবার আগে এসে জড়িয়ে ধরেন রিঙ্কুকে। তার পরে একে একে বাকি সতীর্থেরা এসে উল্লাসে যোগ দেন। সবার মধ্যমণি তখন রিঙ্কু। তাঁর পিঠ চাপড়ে দিচ্ছেন সতীর্থরা। তার পরেই সেখানে এসে উপস্থিত হয়েছেন কলকাতার কোচ চন্দ্রকান্ত। তিনি রিঙ্কুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। কেকেআরের জয়ের রেশ এখনও চলছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...