| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

এপ্রিলে মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল, জেনে নিন দিন-তারিখ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ১০ ১৫:১৬:৩০
এপ্রিলে মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল, জেনে নিন দিন-তারিখ

তবে এবার জাতীয় দল নয়, অনূর্ধ্ব-১৭ লাতিন আমেরিকান চ্যাম্পিয়নশিপের এবারের আসর বসেছে ইকুয়েডরে। টুএই আসরটি তে প্রতিবারের মতো এবারো অংশ নিয়েছে ১০টি দল। যেখানে পাঁচটি করে দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলেছে গ্রুপ পর্বের ম্যাচ।

মুলাত গ্রুপ ‘এ’ ও গ্রুপ ‘বি’ থেকে সেরা ছয়টি দল ইতোমধ্যে নিশ্চিত করেছে ফাইনাল রাউন্ড। গ্রুপ ‘এ’ থেকে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখে ফাইনাল রাউন্ডে উঠেছে ব্রাজিল। অন্যদিকে অপর দুই দল হচ্ছে, চিলি ও স্বাগতিক ইকুয়েডর। অন্যদিকে, গ্রুপ ‘বি’ থেকে শীর্ষে থেকে ফাইনাল রাউন্ড নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অপর দুই দল হচ্ছে, প্যারাগুয়ে ও ভেনেজুয়েলা।

ফাইনাল রাউন্ড নিশ্চিত করা ছয়টি দলই মুখোমুখি হবে একে অপরের। প্রতিটি দলের থাকবে পাঁচটি করে ম্যাচ। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল হবে চ্যাম্পিয়ন। আর দ্বিতীয় স্থানে থাকা দল হবে রানার্স-আপ।

এদিকে, ফাইনাল রাউন্ডের লড়াইয়ের শেষ দিনে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দী ব্রাজিল ও আর্জেন্টিনা। আগামী ২৩ এপ্রিল বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি।

উল্লেখ্য, টুর্নামেন্টটির সর্বোচ্চ ১২ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। আর আর্জেন্টিনার ঘরে রয়েছে ৪টি শিরোপা। এছাড়া বলিভিয়া ও কলম্বিয়া একবার করে চ্যাম্পিয়ন হয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...