| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতায় পৌঁছেন লিটন কিন্তু এখনো দল থেকে বিচ্ছিন্ন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ১০ ১১:২১:৪৯
কলকাতায় পৌঁছেন লিটন কিন্তু  এখনো দল থেকে বিচ্ছিন্ন

চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন দুই বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন দাস। তবে টুর্নামেন্ট থেকে এরই মধ্যে নাম প্রত্যাহার হয়ে যাওয়ায় খেলছেন না সাকিব। অন্যদিকে জাতীয় দলের সঙ্গে ব্যস্ততার কারণে দলে যোগ দিতে পারছিলেন না লিটন।

কলকাতায় পৌঁছেও দলে যোগ দিতে পারেননি লিটেন। কারণ কেকেআর এখনও আইপিএল ম্যাচ খেলতে আহমেদাবাদে রয়েছে। রবিবার রাতে গুজরাট টাইটানসের বিরুদ্ধে রিংকু সিংয়ের বীরত্ব শাহরুখ খানের দলকে একটি দুর্দান্ত জয় রেকর্ড করতে সাহায্য করেছিল। তাই দল কলকাতায় ফিরলেই দলের সঙ্গে যোগ দেবেন লিটন।

কলকাতার পরবর্তী ম্যাচ ১৪ এপ্রিল ইডেন গার্ডেনে। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে লিটন দাসের খেলার সম্ভাবনা রয়েছে।

সম্ভাব্য ম্যাচ লিটনে হতে পারে :

কলকাতার জার্সিতে ১৪ এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদ, ১৬ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্স, ২০ এপ্রিল দিল্লি ক্যাপিটালস, ২৩ এপ্রিল চেন্নাই সুপার কিংস, ২৬ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং ২৯ এপ্রিল গুজরাট টাইটান্সের বিরুদ্ধে পাওয়া যাবে।

এরপর মে মাসের শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে লিটন। ৯ মে থেকে ১৪ মে পর্যন্ত সিরিজটি শুরু হবে। ২০ মে গ্রুপ পর্বে KKR এর আর মাত্র একটি ম্যাচ বাকি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...