| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

এইমাত্র পাওয়া: কলকাতাকে জেতানো রিংকুকে নিয়ে যা বললেন শাহরুখ কন্যা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ১০ ০৯:৩৫:২৭
এইমাত্র পাওয়া: কলকাতাকে জেতানো রিংকুকে নিয়ে যা বললেন শাহরুখ কন্যা

শেষ ৫ বলে টানা ৫ ছক্কায় ২৮ রানের সমীকরণ মিলিয়ে দলকে শ্বাসরুদ্ধকর এক জয় এনে দিয়েছেন রিংকু। যার ফলে আইপিএলে রোববারের প্রথম ম্যাচে রোমাঞ্চের শিখরে উঠে ৩ উইকেটে জিতেছে কলকাতা। গুজরাটের করা ২০৪ রান শেষ বলে পেরিয়ে গেছে দলটি।

দুই ওভার মিলিয়ে শেষ ৮ বলে কলকাতার প্রয়োজন ছিল ৩৯ রান। বিস্ময়ের স্রোতে ভাসিয়ে ৭ বলে রিংকু নেন ৪০ রান! শেষের অভাবনীয় ঝড়ের শুরু জশ লিটলের বলে ছক্কা ও চার মেরে।

তখনও কলকাতার প্রয়োজন ৬ বলে ২৯। ইয়াশ দয়ালের প্রথম বলে সিঙ্গেল নিয়ে রিংকুকে স্ট্রাইক দেন উমেশ যাদব। পরের পাঁচ বল যেন বোলার ও গুজরাটের জন্য দুঃস্বপ্ন। টানা তিনটি ফুলটস বল ছক্কায় ওড়ান রিংকু।

পরের দুটি বল টেনে লং অফ দিয়ে উড়িয়ে সীমানার বাইরে পাঠান উত্তর প্রদেশের ২৫ বছর বয়সী এই মিডল অর্ডার ব্যাটসম্যান। এক সময়ে তার রান ছিল ১৪ বলে। শেষ পর্যন্ত ৬ ছক্কা ও ১ চারে ২১ বলে অপরাজিত থাকেন ৪৮ রানে।

রোববার রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রিংকুর অবিশ্বাস্য ব্যাটিংয়ে গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩ উইকেটের জয় পায় কেকেআর। দলটির এমন জয়ে দারুণ উচ্ছ্বসিত বলিউড অভিনেতা শাহরুখ খানের মেয়ে সুহানা খান।

এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে রিংকুর একটি ছবি পোস্ট করেন সুহানা। সেখানে ক্যাপশনে তিনি লিখেন, 'আনরিয়েল', যার অর্থ অবাস্তব। কলকাতার এমন জয় যেন বিশ্বাসই করতে পারছিলেন না শাহরুখ কন্যা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...