| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে আলিম দারকে 'গার্ড অব অনার' দেওয়া হয়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ০৭ ১৬:০০:১৯
মিরপুরে আলিম দারকে 'গার্ড অব অনার' দেওয়া হয়

আজ শুক্রবার দুপুর দেড়টায়। আইরিশদের বিপক্ষে মিরপুর টেস্টে ব্যাকওয়ার্ড পয়েন্টে অ্যান্ডি ম্যাকব্রেইনের বল এক রানে তুলে নিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন মুশফিকুর রহিম। ম্যাচ শেষ হতে না হতেই দুই দলের খেলোয়াড়রা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান। আলিম দারকে গার্ড অব অনার দেন দুই দলের খেলয়াররা

খেলোয়াড়দের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)ও আলিম দারকে গার্ড অব অনার দেয়। তার হাতে স্মারক তুলে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।আলিম ২০০০ সালে ৩২ বছর বয়সে প্রথম আম্পায়ার হিসেবে মাঠে নামেন। এটি একটি ওডিআই ম্যাচ ছিল। দুই বছর পর তাকে এলিট প্যানেলে অন্তর্ভুক্ত করা হয়। ২০০৩ সালে তিনি প্রথমবারের মতো বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করেন।পরবর্তীতে, পাকিস্তান এ আম্পায়ার ২০০৭ ও ২০১১ সালে ওডিআই বিশ্বকাপের ফাইনাল এবং ২০১০ ও ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দায়িত্ব পালন করেন। ২০০৯, ২০১০ এবং ২০১১ সালে, তিনি টানা তিন বছর আইসিসির বর্ষসেরা আম্পায়ার হন। আলিম দার আম্পায়ারিং এবং রেফারি হিসেবে ১৭২টি টেস্ট ম্যাচ পরিচালনা করেছেন। তিনি ২৯১টি ওডিআই ম্যাচ পরিচালনা করেছেন। আর পরিচালনা করেছেন ৮৫ টি-টোয়েন্টি ম্যাচ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ও ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...