| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

জয়ের ম্যাচে দারুন এক রেকর্ড গড়লেন মুশফিক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ০৭ ১৫:০৮:০০
জয়ের ম্যাচে দারুন এক রেকর্ড গড়লেন মুশফিক

গত ৪ এপ্রিল, মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় এই একমাত্র টেস্টে মুখোমুখি হবে টাইগার-এইরিশরা। ছেলের অসুস্থতার কারণে ব্যস্ত তামিম ইকবালকে নিয়ে শঙ্কা থাকলেও তিনি শেষ পর্যন্ত একাদশে রয়েছেন।

এদিকে গত ০৩ এপ্রিল ইনজুরির কারণে দলে নেই বাংলাদেশের অন্যতম পেসার তাসকিন আহমেদ। তবে ইবাদত হোসেন, শরীফুল ইসলাম ও খালেদ আহমেদ মত তিন পেসার নিয়ে খেলতে নেমেছে সাকিব বাহিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ টেস্ট টিম এই ম্যাচে ৪র্থ দিনে ৭ উইকেটের বিশাল জয় পান।

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সব ফরম্যাট মিলিয়ে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। তিন ফরম্যাট মিলিয়ে ৪৩২ ম্যাচে উইকেটরক্ষক ব্যাটারের রানসংখ্যা এখন ১৪ হাজার ৪৩। রানে তার উপরে আছেন তামিম ইকবাল। দেশসেরা ওপেনারের সংগ্রহ ১৫ হাজার ১০২।

মিরপুরে সিরিজের একমাত্র টেস্টে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ৫১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন মুশফিক। প্রথম ইনিংসেও শতক করেছিলেন। দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামার আগে ১৪ হাজার থেকে মাত্র ৮ রান পেছনে ছিলেন। নাজমুল হোসেন শান্ত ফেরার পর ৪ বল খেলেই মাইলফলক স্পর্শ করেছেন।

টেস্টে ৮৫ ম্যাচ খেলেছেন মুশফিক। ১৫৭ ইনিংসে লাল বলে তার রান ৫ হাজার ৪৯৮। ১০ শতকের পাশাপাশি ২৬ অর্ধশতক আছে।

২৪৫ ওয়ানডে খেলেছেন মুশফিক। ব্যাট করেছেন ২২৯ ইনিংস। ৯ শতক ও ৪৩ অর্ধশতকে একদিনের ক্রিকেটে তার সংগ্রহ ৭ হাজার ৪৫ রান। টি-টুয়েন্টিতে ১০২ ম্যাচ খেলে ব্যাট করেছেন ৯৩ ইনিংসে। ৬ অর্ধশতকে ছোট সংস্করণে মুশির সংগ্রহ ১৫শ রান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...