| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এই ৫ কারণে কলকাতার কাছে হারলো বেঙ্গালুরু

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ০৭ ১১:৫৪:১৩
এই ৫ কারণে কলকাতার কাছে হারলো বেঙ্গালুরু

প্রথমে ব্যাট করে ২০৪ রান করে কলকাতা। দলকে বড় রানে নিয়ে যান দলের উন্নতম তারকা ক্রিকেটার শার্দূল ঠাকুর ও রিঙ্কু সিংহ। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১২৩ রানে অলআউট হয়ে যায় আরসিবি। ৮১ রানে ম্যাচ জেতে কেকেআর।

এই ৫ কারণে বিরাট কোহলির বেঙ্গালুরুকে ঘরের মাঠে হারাল কলকাতা নাইট রাইডার্স, এক নজরে দেখে নেওয়া যাক।

১) টসে হার শাপে বর হল কেকেআরের। এ বারের আইপিএলে যে দলই টসে জিতেছে প্রথমে বল করেছে। আরসিবিও তাই করেছে। কিন্তু প্রথম ইনিংসে অনেক খোলা মনে খেলতে পারলেন নাইট ব্যাটাররা। উল্টে বড় রান তাড়া করতে নেমে চাপে পড়ে গেল আরসিবি।

২) ৫ উইকেট পড়ার পরেও খেলা থেকে হারিয়ে যায়নি কেকেআর। রিঙ্কুর সঙ্গে জুটি বাঁধলেন অলরাউন্ডার শার্দূল। দু’জনে মিলে ১০৩ রান যোগ করলেন। আরসিবির বোলারদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করলেন দুই ব্যাটার।

৩) কেকেআর অধিনায়ক নীতীশ রানা বুদ্ধি করে বোলিং পরিবর্তন করলেন। পেসাররা রান দিচ্ছেন দেখে সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তীকে বল করতে পাঠান তিনি। তাঁরা খেলার ছবি বদলে দিলেন। দলের তিন স্পিনার মিলে নিলেন ৯ উইকেট।

৪) কোহলি ও ডুপ্লেসির উইকেট সব থেকে বড় ধাক্কা দিল বেঙ্গালুরুকে। পাওয়ার প্লে-র মধ্যেই দুই ব্যাটারকে সাজঘরে পাঠান কেকেআর বোলাররা। সেই ধাক্কা কাটিয়ে আর ম্যাচে ফিরতে পারল না আরসিবি।

৫) ইডেনের উইকেট বেশি ভাল বুঝতে পেরেছিল কলকাতা। তাই অতিরিক্তি স্পিনারকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলিয়েছিল দল। নিজের অভিষেক ম্যাচে খেলতে নেমে নজর কাড়লেন সুয়শ শর্মা। ৩ উইকেট নিলেন তিনি। তাঁর রহস্য বোলিং বুঝতে পারলেন না আরসিবি ব্যাটাররা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...