| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

মরকেল নয়, পাকিস্তানের বোলিং কোচ হবেন গুল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ০৫ ১৩:১৪:১৬
মরকেল নয়, পাকিস্তানের বোলিং কোচ হবেন গুল

দেশটির গণমাধ্যমের খবর অনুযায়ী, নিউজিল্যান্ডের আসন্ন সিরিজে বোলিং কোচের দায়িত্ব নেবেন গুল। মরনে মরকেল বর্তমানে আইপিএল ফ্র্যাঞ্চাইজি দল লখনউ সুপার জায়ান্টসের বোলিং কোচ হিসেবে ব্যস্ত।

মরকেল অনুপলব্ধ থাকায় গুলকে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য ডাকা হয়েছে। এর পাশাপাশি প্রধান কোচের দায়িত্বে থাকবেন সাবেক কিউই ক্রিকেটার গ্রান্ট ব্র্যাডবার্ন। পিসিবি প্রধান নাজাম শেঠির অনুমোদনের পর কোচিং প্যানেল সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।

এদিকে পাকিস্তানের জাতীয় দলের সাবেক কোচ মিকি আর্থারকে ফিরিয়ে আনার চেষ্টা করছে দেশটি। তবে, আর্থার নতুন ভূমিকায় পা রাখতে চান, তিনি কোচ নয়, পরামর্শক হিসেবে পাকিস্তান ক্রিকেটে যোগ দেবেন। সে কারণেই তিনি ব্যাডবার্নকে প্রধান কোচ হিসেবে আসছেন। এ ছাড়া তিনি অ্যান্ড্রু পুটিককে ব্যাটিং কোচ এবং মরকেলকে বোলিং কোচ হিসেবে আনার প্রস্তাব করেছেন। তিনি মুলত ডেথ বোলিংয়ের জন্য পরিচিত, গুল তার আন্তর্জাতিক ক্যারিয়ারে ৬০ ম্যাচে ৮৫ উইকেট নিয়েছিলেন। এর আগে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বোলিং কোচ ছিলেন তিনি। মেয়াদ শেষে আফগানরা গুলের পরিবর্তে সাবেক ঘরোয়া ফাস্ট বোলার মোহাম্মদ হামিদকে নিয়ে আসে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...