| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

চার মাস পর পাকিস্তান দলে ফিরেছেন আফ্রিদি, আছেন বাবর-রিজওয়ানরাও

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ০৫ ১০:৫৯:০০
চার মাস পর পাকিস্তান দলে ফিরেছেন আফ্রিদি, আছেন বাবর-রিজওয়ানরাও

বিশ্রাম দেওয়া হয়েছে নিয়মিত অধিনায়ক বাবর আজম ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানকে। তবে ঘরের মাঠে টি-টুয়েন্টি সিরিজে ফিরিয়ে আনা হয়েছে বাবর ও রিজওয়ানকে। আর চার মাস পর পাকিস্তান দলে ফিরেছেন কয়েকদিন আগে লাহোরে শিরোপা জেতা শাহীন আফ্রিদি।

গত জুলাইয়ে গল টেস্টে হাঁটুতে চোট পান বাঁহাতি ফাস্ট বোলার। এ কারণে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে পারেননি শাহীন আফ্রিদি। কিন্তু বিশ্বকাপ দিয়েই ফিরেছেন তিনি।

অস্ট্রেলিয়া বিশ্বকাপের ফাইনালে ২.১ ওভার বল করার পর হাঁটুতে চোট নিয়ে মাঠ ছাড়েন শাহীন আফ্রিদি। ফলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা হয়নি তার। এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দলে আছেন পিএসএল মাতানো ইহসানউল্লাহ, সায়েম আইয়ুব, জামান খান।

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। ১৪ এপ্রিল থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। লাহোরে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের পর রাওয়ালপিন্ডিতে দুটি ২০ ওভারের ম্যাচ খেলবে তারা। পাকিস্তান ও নিউজিল্যান্ড করাচি যাওয়ার আগে রাওয়ালপিন্ডিতে দুটি ওয়ানডে খেলবে। সিরিজের শেষ তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে করাচিতে।

টি-টোয়েন্টি স্কোয়াড- বাবর আজম, শাদাব খান, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইহসানুল্লাহ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সায়েম আইয়ুব, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ এবং জামান খান।

ওডিআই দল- বাবর আজম, শাদাব খান, আবদুল্লাহ শফিক, ফখর জামান, হারিস রউফ, হারিস সোহেল, ইহসানুল্লাহ, ইমাম উল হক, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সালমান আলি আগা, শাহীন শাহ আফ্রিদি, শান। মাসুদ। , উসামা মীর

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। ম্যাচের প্রথম সাত ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...