| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

৪ মাস পর পাকিস্তান দলে আফ্রিদি, ফিরলেন আরও দুই তারকাও

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ০৪ ২১:৪৮:৪১
৪ মাস পর পাকিস্তান দলে আফ্রিদি, ফিরলেন আরও দুই তারকাও

এছাড়াও বিশ্রামে ছিলেন দলের নিয়মিত অধিনায়ক বাবর আজম ও উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। তবে ঘরের মাঠে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে ফেরানো হয়েছে বাবর ও রিজওয়ানকে। আর চার মাস পর পাকিস্তান দলে ফিরেছেন কদিন আগে লাহোরকে শিরোপা জেতানো শাহীন আফ্রিদি।

সবশেষ জুলাইয়ে গল টেস্টের সময় হাঁটুতে চোট পেয়েছিলেন বাঁহাতি এই পেসার। যে কারণে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে সব মিলিয়ে পাঁচটি টেস্ট ও তিনটি একদিনের ম্যাচ খেলতে পারেননি শাহীন আফ্রিদি। তবে বিশ্বকাপ দিয়ে ফিরেছিলেন তিনি।

অস্ট্রেলিয়া বিশ্বকাপের ফাইনালে ২.১ ওভার বোলিং করে হাঁটুর চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন শাহীন আফ্রিদি। যার ফলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে খেলা হয়নি তার। এদিকে পিএসএল মাতানো ইহসানউল্লাহ, সায়েম আইয়ুব, জামান খানরা আছেন নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দলে।

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। ১৪ এপ্রিল শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। লাহোরের তিন টি-টোয়েন্টি খেলার পর রাওয়ালপিন্ডিতে দুটি ২০ ওভারের ম্যাচ খেলবে তারা। করাচিতে যাওয়ার আগে রাওয়ালপিন্ডিতে দুটি ওয়ানডে খেলবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। সিরিজের শেষ তিন ওয়ানডে হবে করাচিতে।

টি-টোয়েন্টি স্কোয়াড- বাবর আজম, শাদাব খান, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইহসানউল্লাহ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সায়েম আইয়ুব, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ এবং জামান খান।

ওয়ানডে স্কোয়াড- বাবর আজম, শাদাব খান, আব্দুল্লাহ শফিক, ফখর জামান, হারিস রউফ, হারিস সোহেল, ইহসানউল্লাহ, ইমাম উল হক, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সালমান আলী আঘা, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ, উসামা মীর।

রিজার্ভ: আব্বাস আফ্রিদি, আবরার আহমদ এবং তাইয়েব তাহির।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। ম্যাচের প্রথম সাত ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...