প্রথম সেশনেই ২টি রিভিও হারিয়েছে বাংলাদেশ
ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ০৪ ১২:২৪:০০
ফলে প্রথম ইনিংস শেষ হতে আইরিশদের অন্তত দেড় দিন বাকি থাকলেও বাংলাদেশের আর মাত্র একটি রিভিউ বাকি। বাংলাদেশ ১৪ ওভারে দুটি রিভিউ নষ্ট করে। তাইজুল ইসলামের পর মিরাজের প্রথম ওভারেই রিভিউ নিয়ে ব্যর্থ হন মেহেদি হাসান।
বল ট্র্যাকিং দেখায় যে বল স্পিন করে এবং লেগ স্টাম্পের বাইরে চলে যায়। টেক্টর তখন শূন্য রানে। পরে তাইজুলকে চার মেরে রানের খাতা খুলেন তিনি।সেট হয়ে মিরাজকে ছক্কাও মারেন।
