| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

যে কারনে পিসিবি কে দায়ি করলেন রশিদ লতিফ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ০৪ ১১:৪১:০৮
যে কারনে পিসিবি কে দায়ি করলেন রশিদ লতিফ

এই ক্ষতি মেনে নিতে পারেননি অনেকেই। দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে ভারপ্রাপ্ত অধিনায়ক শাদাব খান বলেন, 'এখন তারা বুঝতে পারছে কেন বাবর ও রিজওয়ান গুরুত্বপূর্ণ।' দলে এই দুই ক্রিকেটারের গুরুত্ব বোঝাতেই তিনি এই মন্তব্য করেছেন।

শাদাবের মন্তব্য ভালোভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। সীমিত ওভারের সহ-অধিনায়কত্ব থেকে এই অলরাউন্ডারকে সরিয়ে দেওয়া হতে পারে বলে গুঞ্জন রয়েছে পাকিস্তানি মিডিয়ায়। এমন গুজবের পর পিসিবির সমালোচনা করলেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফ।

তার মতে, পাকিস্তান ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের চুপ করার চেষ্টা করছে। পাকিস্তানি ক্রিকেটাররা অবসরের পর তাদের চাপে পাগল হয়ে যায় বলেও মন্তব্য করেন তিনি। অযোগ্যরা কীভাবে পিসিবিতে জায়গা পেল তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

রশিদ বলেন,'একজন সত্যি কথা বলার চেষ্টা করছে কিন্তু তারা তাদের মুখ বন্ধ করে দিতে চাচ্ছে। তাকে ক্রিকেট ছাড়ার জন্য সব রকমের বিরক্ত করছে এবং তাকে পাগল বানাতে চেষ্টা চালাচ্ছে। কি কারণে পাকিস্তানের ৯০ শতাংশ ক্রিকেটার ক্রিকেট ছাড়ার পর পাগল হয়ে যায়? তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের কারণে পাগল হয়ে যায়। আমি জানি না তাদের বোর্ডে নিয়ে এসেছে কারা?'

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য শাদাবকে বিশ্রামে বাধ্য করা হতে পারে বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম। দলে জায়গা হতে পারে উসামা মীরকে। আফগানিস্তানের বিপক্ষে না খেললেও নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে খেলবেন বাবর-রিজওয়ানরা

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...