| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

তারকা ক্রিকেটার হারিয়ে চরম বিপদে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ০৪ ১১:১৭:২০
তারকা ক্রিকেটার হারিয়ে চরম বিপদে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

এই দিনে গোটা ম্যাচে আধিপত্য রেখেই জয় পেয়েছে ফ্যাফ ডু'প্লেসি বাহিনী। তবে ম্যাচ শেষে কিছুটা হলেও চাপের মধ্যে পড়ে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের টিম ম্যানেজমেন্ট এবং সমর্থকেরা। প্রথম ম্যাচেই চোট পেয়েছে তাদের দলের নির্ভরযোগ্য পেসার রিস টপলি। প্রথম ম্যাচে ফিল্ডিং করার সময়েই চোট পান ব্রিটিশ তারকা। তাঁর ডান কাঁধের হাড় সরে গিয়েছে বলে খবর।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হেড কোচ মাইক হেসন যদিও আশা করেছেন যে, রিস টপলি সুস্থ হয়ে উঠবেন এবং আইপিএলের বাকি ম্যাচে তাঁকে পাওয়া যাবে। তবে চোট কতটা গুরুতর তা জানতে পারা যাবে, টপলির স্ক্যানের রিপোর্ট আসার পরে। ইতিমধ্যেই টপলির স্ক্যান করা হয়ে গিয়েছে। আরসিবির ইউটিউব চ্যানেলে মাইক হেসন জানিয়েছেন, ‘দুর্ভাগ্যজনক ভাবে মাঠের মধ্যে টপলির হাঁটু হঠাৎ করেই আটকে যায়। ফলে পড়ে গিয়ে চোট পায় টপলি। ওর কাঁধের হাড় সরে গিয়েছে। আমাদের জন্য সৌভাগ্যের বিষয় হল ডাক্তাররা সেখানে উপস্থিত ছিলেন। তাঁরা সঙ্গে সঙ্গে সরে যাওয়া কাঁধের হাড়কে জায়গায় নিয়ে আসে।’

হেসন আরও জানিয়েছেন, ‘টপলির স্ক্যানের রিপোর্ট আশা করব ভালোই আসবে। রিস তা হলে আমাদের সঙ্গে যোগ দিতে পারে। যদি তা না হয় (রিপোর্ট ভালো না আসে), তা হলে আমাদেরকে ভাবতে হবে। তবে আশা করব, ও ঠিক রয়েছে।’ আরসিবি ইতিমধ্যেই তাদের দু'জন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে চোটের কারণে হারিয়েছে। ডানহাতি ব্যাটার রজত পাতিদার এবং জস হ্যাজেলউড ইতিমধ্যেই চোটের কারণে ছিটকে গিয়েছেন। এ দিকে পতিদারের গোড়ালির চোট রয়েছে। আইপিএলের প্রথম ভাগে তাঁকে আরসিবি পাবে না বলেই ধরা হচ্ছে। অন্য দিকে জস হ্যাজেলউডকে চোটের কারণে প্রথম সাতটি ম্যাচে পাবে না আরসিবি। এর মাঝেই টপলির এই চোট নিয়ে বেশ চিন্তায় পড়েছে টিম ম্যানেজমেন্ট।

মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় সম্পর্কে বলতে গিয়ে মাইক হেসন বলেছেন, ‘এর থেকে ভালো শুরু আর হতেই পারে না। যে ভাবে আগ্রাসনের সঙ্গে আমরা বোলিং এবং ব্যাটিং করেছি, তা অসাধারণ। পাওয়ারপ্লে-তে আমরা উইকেট পেয়েছি। যেটা আমরা চেয়েছিলাম গত বছর থেকেই। আমার ব্যাটিংও দারুণ পারফরম্যান্স করেছে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...