| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

অশ্বিনের হাত থেকে ব্যাটারকে বাঁচালেন আম্পায়ার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ০৩ ১২:৪৪:৫৮
অশ্বিনের হাত থেকে ব্যাটারকে বাঁচালেন আম্পায়ার

আইপিএল শুরুর আগেই অশ্বিন প্রতিপক্ষ ন’টি দলের ব্যাটারদের সতর্ক করে দিয়েছিলেন এই ব্যাপারে। বলে দিয়েছিলেন, তিনি বল ছাড়ার আগে কোনও ব্যাটার ক্রিজ় থেকে বেরিয়ে গেলে রেয়াত করবেন না। মাঁকড়ীয় আউট করার সুযোগ পেলে হাতছাড়া করবেন না। আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নেমেই সেই সুযোগ পেয়ে যান অভিজ্ঞ অফ স্পিনার। তবু আম্পায়ারের অনুরোধে সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না।

সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে ঘটেছে এই ঘটনা। বল করছিলেন অশ্বিন। ব্যাটার ছিলেন হায়দরাবাদের আবদুল সামাদ। সে সময় রানার ছিলেন ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ। তিনি হাত থেকে বল ছাড়ার আগে ক্রিজ ছেড়ে একটু এগিয়ে যান রশিদ। তা চোখে পড়তেই গতি কমিয়ে রশিদকে মাঁকড়ীয় আউট করার চেষ্টা করেন অশ্বিন। তিনি উইকেট ভাঙার আগেই হস্তক্ষেপ করেন আম্পায়ার। অশ্বিনকে উইকেট ভাঙতে বাধা দেন। আম্পায়ারের হস্তক্ষেপে আউট হওয়া থেকে বেঁচে যান রশিদ। পরে বলটিকে ‘ডেড’ বলে ঘোষণা করেন আম্পায়ার।

সে সময় অশ্বিনকে কিছু বলতে দেখা যায় আম্পায়ারকে। তিনি অভিজ্ঞ অফ স্পিনারকে কী বলেছিলেন সে সময়, তা জানা যায়নি। অশ্বিনকে মাঁকড়ীয় আউট করতে কেন বাধা দেন, তাও বোঝা যায়নি। পরে দেখা গিয়েছে, রশিদ ক্রিজ থেকে সামান্য এগিয়ে থাকলেও নজর রেখেছিলেন অশ্বিনের দিকে। ভারতীয় স্পিনার গতি কমাতেই ইংরেজ স্পিনার ক্রিজের মধ্যে চলে আসেন। ফলে অশ্বিন উইকেট ভেঙে দিলেও হয়তো আউট হতেন না রশিদ। তবু আম্পায়ার কেন অশ্বিনকে মাঁকড়ীয় আউট করার চেষ্টা থেকে আটকান, তা বোঝা যায়নি। যদিও আম্পায়ারের ভূমিকা নিয়ে চর্চা চলছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...