| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

গোল বন্যায় শেষ হল রিয়াল মাদ্রিদের ম্যাচ, জেনে নিন ফলাফল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ০৩ ১০:৩৮:২০
গোল বন্যায় শেষ হল রিয়াল মাদ্রিদের ম্যাচ, জেনে নিন ফলাফল

ম্যাচ শুরুর পরে প্রথম ২২ মিনিটে প্রতিআক্রমণ থেকে শুরুর গোলটি করেছেন দলের অন্যতম তম তারকা ফুটবলার রদ্রিগো। তার পর বার্নাব্যুর কর্তৃত্ব নিয়েছেন বেনজিমা। ফুটবল বিশ্বে নিজের ক্যারিয়ারে প্রথমবারের মতো প্রথমার্ধে হ্যাটট্রিকের দেখা পেয়েছেন ৩৫ বছর বয়সী এই তারকা ফুটবলার।

এর পরে ম্যাচের ২৯ মিনিটে ভিনিসিয়ুসের ক্রসে ডাইভিং হেডে জাল কাঁপিয়ে তুলে নেন প্রথম গোল। ৩২ মিনিটে বেনজিমার পরের গোলটিতেও অবদান ছিল ব্রাজিলিয়ান তারকার। ৩৬ মিনিটে রদ্রিগোর ক্রসে হ্যাটট্রিক পূরণ করেছেন। যা আবার ১৯৯২ সালের পর রিয়াল মাদ্রিদের দ্রুততম হ্যাটট্রিকও। সেবার ফার্নান্দে হিয়েরো ৬ মিনিটে হ্যাটট্রিক করেছিলেন।

এই মৌসুমে বেনজিমার গোল দাঁড়ালো ১৪টি। শীর্ষে থাকা রবের্ত লেভানডোভস্কির পরেই তার স্থান। পোলিশ ফরোয়ার্ডের চেয়ে আর ৩ গোল পিছিয়ে বেনজিমা।

দ্বিতীয়ার্ধে রদ্রিগোর অ্যাসিস্টে জাল কাঁপান মার্কো আসেনসিও। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে ওয়ান-টু খেলে জাল কাঁপান স্প্যানিশ তারকা। ৯০+১ মিনিটে হ্যাজার্ডের বানিয়ে দেওয়া বলে শেষ গোলটি করেছেন লুকাস ভেসকেস।

শীর্ষে থাকা বার্সার সংগ্রহ ২৭ ম্যাচে ৭১ পয়েন্ট। সমান ম্যাচে রিয়ালের অর্জন ৫৯ পয়েন্ট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...