| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এইমাত্র শেষ হলো ব্রাজিল বনাম চিলির মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ০২ ১৫:৩৬:০৮
এইমাত্র শেষ হলো ব্রাজিল বনাম চিলির মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

রোববার (২ এপ্রিল) স্তাদিও ক্রিশ্চিয়ান বেনিটেজে অনূর্ধ্ব ১৭ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপে চিলিকে ৩-০ গোলে পরাজিত করেছে ব্রাজিল। এই ম্যাচে জোড়া গোল করেন তরুণ নাম্বার নাইন কাওয়া ইলিয়াস নুগুয়েইরা। একটি গোল করেছেন পেড্রো নাসিমেন্তো মাতা।

অবশ্য অনূর্ধ্ব ১৭ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ড্র করেছিল ব্রাজিল। তবে দ্বিতীয় ম্যাচেই জয়ে ফিরেছে তারা। এদিন খেলার শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে দু’দল।

তবে প্রথম গোলের দেখা পেতে ব্রাজিলিয়ান যুবাদের অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৩০ মিনিট পর্যন্ত। কোজিটজাকির পাস থেকে কাওয়া ইলিয়াস গোল করে এগিয়ে দেন ব্রাজিলকে। এর ৬ মিনিট পর লিড দ্বিগুন করেন কাওয়া ইলিয়াস।

এবার গোলের উৎস তৈরি করে দেন সিমপ্লিসিও রোচা। প্রথমার্ধে আর কোনও গোল না হওয়ায় দুই গোলের লিড নিয়েই বিরতিতে যায় ব্রাজিল।

বিরতি থেকে ফিরে ম্যাচে ফেরার চেষ্টা চালায় চিলির যুবারা। কিন্তু গোলের দেখা পায়নি। উল্টো একেবারে ম্যাচের শেষ দিকে অর্থাৎ ৮৭তম মিনিটে আরেকটি গোল করে কফিনে শেষ পেরেক ঠুকে দেন নাসিমেন্তো। শেষ পর্যন্ত ৩-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...