| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাচ জিতলেও উইলিয়ামসনকে নিয়ে অস্বস্তিতে হার্দিকের গুজরাত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ০১ ১৫:১৯:৪৪
ম্যাচ জিতলেও উইলিয়ামসনকে নিয়ে অস্বস্তিতে হার্দিকের গুজরাত

আসরের অন্যতম শক্তিশালী দল চেন্নাইয়ের বিরুদ্ধে অনেকটা লাফিয়ে একটি ছয় বাঁচানোর চেষ্টা করেছিলেন কিউই সাবেক অধিনায়ক উইলিয়ামসন। ছয় বাঁচাতে পারলেও মাটিতে পড়ার সময় হাঁটুতে চোট পান তিনি। তাঁর মুখে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট। হয়তো বড় কোন ধরনের ইনজুরিতে পড়তে পারে তিনি। ডিপ স্কোয়ার লেগে ফিল্ডিং করার সময় অনেকটা লাফিয়ে উড়ে আসা বল ধরলেও মাটিতে নামার সময় উইলিয়ামসনের পা ঠিক মতো পড়েনি।

মাঠেই শুশ্রূষা শুরু হয় নিউ জ়িল্যান্ডের অভিজ্ঞ ব্যাটারের। ছুটে আসেন দু’দলের ফিজিয়ো। এই দিনে চেন্নাইয়ের ইনিংসের ১৩তম ওভারে এই ঘটনার পর সতীর্থদের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। পরে দলের হয়ে ব্যাট করতে পারেননি তিনি। তাঁর পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে গুজরাতের হয়ে ব্যাট করতে নামেন সাই সুদর্শন।

উইলিয়ামসনের চোট নিয়ে আশঙ্কা তৈরি হলেও শুক্রবার গুজরাতের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। গুজরাতের মেন্টর গ্যারি কার্স্টেন শুধু বলেছিলেন, ‘‘উইলিয়ামসনকে দেখে ভাল লাগছে না। আশা করব খারাপ কিছু হবে না। পরীক্ষার পর বোঝা যাবে চোট কতটা গুরুতর।’’ কার্স্টেন-সহ গুজরাত শিবিরকে আশাহত করেছে উইলিয়ামসনের মেডিক্যাল পরীক্ষার রিপোর্ট। গুজরাত শিবির সূত্রে জানা গিয়েছে, তাঁর ডান হাঁটুর চোট যথেষ্ট গুরুতর। সারতে কয়েক সপ্তাহ সময় লাগবে। ফলে এ বারের আইপিএলে তাঁর খেলার সম্ভাবনা প্রায় নেই। যদিও গুজরাত ফ্র্যাঞ্চাইজ়ির তরফে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।

গত বছর আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ছিলেন উইলিয়ামসন। এ বার তাঁকে রাখেনি হায়দরাবাদ। নিলামে ২ কোটি টাকা দিয়ে তাঁকে কিনেছিল গুজরাত। দলের ব্যাটিং লাইনআপের অন্যতম ভরসা ছিলেন তিনি। উইলিয়ামসনের চোট সমস্যায় ফেলতে পারে হার্দিকদের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...