| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

শেষ হল আইপিএলের প্রথম ম্যাচ, জেনে নিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ০১ ০৩:৪৯:৪৭
শেষ হল আইপিএলের প্রথম ম্যাচ, জেনে নিন ফলাফল

আইপিএলের ১৬ তম এই আসরে প্রথম দিন বড় লক্ষ্যে খেলতে নেমে গুজরাটকে দারুণ শুরু এনে দেন দুই ভারতীয় ক্রিকেট দলের অন্যতম তারকা ক্রিকেটার ওপেনার ঋদ্ধিমান সাহা ও শুভমান গিল। এই দুজনে ওপেনিং জুটিতে যোগ করেন ৩৭ রান। বেশি আক্রমণাত্মক ছিলেন ঋদ্ধিমানই। তিনি ১৬ বলে ২৫ রান করে আউট হন। এরপর সশক্তিশালী গুজরাট ইম্পেক্ট ক্রিকেটার হিসেবে কেন উইলিয়ামসনের বদলি হিসেবে নামায় সাই সুদর্শনকে।

এই ব্যাটার দ্রুত রান তুললেও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৭ বলে ২২ রান করে আউট হয়েছেন। একপ্রান্ত আগলে রেখে ওপেনার শুভমান গিল ৩৬ বলে ৬৩ রানের ইনিংস খেলেছেন। তার ইনিংস জুড়ে ছিল ৩টি ছক্কা ৬টি চার। এদিন বল হাতে খরুচে বোলিংয়ের পর ব্যাট হাতেও সুবিধা করতে পারেননি।

১১ বলে মাত্র ৮ রান করে ফিরেছেন তিনি। বিজয় শঙ্করও বেশিদূর এগোতে পারেননি। ২১ বলে ২৭ রান করে আউট হন। এরপর রাহুল তেওয়াতিয়া ও রশিদ খান মিলে গুজরাটকে জয় পাইয়ে দিয়েছেন। শেষ পর্যন্ত ১৪ বলে ১৫ রান করে তেওয়াতিয়া ও ৩ বলে ১০ রান করে রশিদ শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামা চেন্নাই প্রথম উইকেট হারিয়েছে তৃতীয় ওভারেই। ওপেনার ডেভন কনওয়ে মাত্র ১ রান করে ফিরে যান। এরপর মঈন আলীকে নিয়ে চেন্নাইয়ের রান বাড়িয়েছেন রুতুরাজ। অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি মঈন। তিনি আউট হন ২৩ রান করে।

বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে খেলা বেন স্টোকসও ভালো করতে পারেননি তার ব্যাট থেকে আসে মাত্র ৭ রান। অন্য প্রান্তে নিয়মিত উইকেট গেলেও একপ্রান্ত আগলে রেখে খেলেছেন রুতুরাজ। নবম ওভারে আলজারি জোসেফকে মিড উইকেট দিয়ে ছক্কা মেরে ২৩ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন চেন্নাইয়ের এই ওপেনার।

ধীর গতিতে ব্যাটিং করে রুতুরাজের ওপর কিছুটা চাপ তৈরি করেছেন আম্বাতি রাইডু। তিনি ১২ বলে ১২ রান করে ফেরেন। এদিকে হাফ সেঞ্চুরির পর অবশ্য কিছুটা ধীরে ব্যাট করেছেন তিনি। পেতে পারতেন সেঞ্চুরিও। শেষ পর্যন্ত ৫০ বলে ৯২ রানে তার এই ইনিংস থেমেছে। তার ইনিংস জুড়ে ছিল ৯টি ছক্কা ও ৪টি চার।

শেষের দিকে রান তুলতে পারেননি জাদেজা। তিনি ফিরেছেন মাত্র ১ রান করে। অবশ্য শিভম দুবের ১৮ বলে ১৯ ও মহেন্দ্র সিং ধোনির অপরাজিত ৭ বলে ১৪ রানের ইনিংসে বড় পুঁজি পায় চেন্নাই। গুজরাটের হয়ে ২টি করে উইকেট নেন মোহাম্মদ শামি, রশিদ খান ও আলজারি জোসেফ। একটি উইকেট পান জস লিটল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...