| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এক নজরে দেখে নিন এবারের আইপিএলে কতটা শক্তিশালী চেন্নাই এক্সপ্রেস

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২৮ ১৫:০৪:৫০
এক নজরে দেখে নিন এবারের আইপিএলে কতটা শক্তিশালী চেন্নাই এক্সপ্রেস

এটা ভারতীয় সমর্থকদের জন্য বিশাল এক সুখবর। বিভিন্ন শহরের থেকে প্রেমীরা আবার উপভোগ করতে পারবেন নিজেদের দলের খেলা। আইপিএলের এই ১৬ তম আসরে চেন্নাই সুপার কিংস এবার কেমন দল, চ্যাম্পিয়ন হওয়ার কতটা সম্ভাবনা এবং কারা পার্থক্য তৈরি করতে পারে দেখে নেওয়া যাক আলোচনায়।

চেন্নাই এক্সপ্রেস বয়েছে রামহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, বেন স্টোকস, মঈন আলি, ডেভন কনওয়ে, দীপক চাহার, ঋতুরাজ গায়কোয়াড়, অম্বাতি রায়াডু, মিচেল স্যান্টনার, মহেশ থিকশানা, মাথিশা পাথিরানা

শক্তিঅলরাউন্ডার বেন স্টোকসের অন্তর্ভুক্তি আরও শক্তিশালী করেছে চেন্নাইকে। বিধ্বংসী ব্যাটিংয়ে ম্যাচের মোড় ঘোরানোর ক্ষমতা রয়েছে তাঁর। পাশাপাশি মন্থর পিচে গতির হেরফেরে বিপক্ষ ব্যাটসম্যানকে সমস্যায় ফেলতেও সক্ষম তিনি। রবীন্দ্র জাদেজা, মঈন আলি, মিচেল স্যান্টনার, মহেশ থিকশানার উপস্থিতি ধারালো করেছে স্পিন বিভাগকে।

ওপেনিংয়ে ডেভন কনওয়ে ও ঋতুরাজ গায়কোয়াড় জুটি ভরসাযোগ্য। মিডল অর্ডারে ধোনি, জাদেজা, মঈন, স্টোকস ছাড়াও রয়েছেন অম্বাতি রায়াডু। তবে ধোনির অনবদ্য নেতৃত্বই সবচেয়ে বড় প্লাস পয়েন্ট সিএসকের।

ডান-হাতি পেসার দীপক চাহার চোট সারিয়ে ফিরলেও ম্যাচের মধ্যে নেই। তবে চোটের জন্য ছিটকে গিয়েছেন বাঁ-হাতি পেসার মুকেশ চৌধুরি। আবার চেন্নাই মানেই দলের গড় বয়স বেশি। প্রচণ্ড গরমের মধ্যে টানা খেলার ধকল সিনিয়ররা কতটা নিতে পারবেন, তা নিয়েও রয়েছে প্রশ্ন।সম্ভাবনাপ্লে-অফে তো বটেই, আরও এগিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে চেন্নাই সুপার কিংসের।

সেরা ফল: ২০১০, ২০১১, ২০১৮ ও ২০২১ সালে চ্যাম্পিয়নঅনেকেই বলছেন এটাই হয়তো মহেন্দ্র সিং ধোনির শেষ বছর আইপিএলে। সেটা নিশ্চিত করে বলা না গেলেও চেন্নাই ক্রিকেটাররা যে মাহির জন্যই পঞ্চম বার চ্যাম্পিয়ন হওয়ার লড়াই চালাবে সেটা বলা যায় নিশ্চিত করে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...