| ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

আইপিএলে মুস্তাফিজকে নিয়ে দুঃসংবাদের আভাস

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২৮ ১২:০৮:২২
আইপিএলে মুস্তাফিজকে নিয়ে দুঃসংবাদের আভাস

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের চলতি টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে আগামী ৩১ মার্চ। অন্যদিকে বাঙ্গালদেশ ক্রিকেটে ৪ এপ্রিল থেকে মাঠে গড়াবে এআইরিশদের বিপক্ষে কমাত্র টেস্ট। সেই টেস্টের দলে থাকাতেই সাকিব-লিটনকে নিয়ে বোর্ডের টানাপোড়েন। আপাতত টেস্ট দলের বাইরে থাকায় শুরু থেকেই আইপিএলে মুস্তাফিজকে পাবে তার দল দিল্লি ক্যাপিটালস।

তবে আগামী ৩১ মার্চ থেকে শুরু হবে এবারের ক্রিকেট বিশ্বের সবথেকে জনপ্রিয় টি-টোয়েন্টি ঘরোয়া শোর আইপিএল। ১ এপ্রিল লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে দিল্লি। ৩১ মার্চ টি-২০ শেষ করেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সেরা পেস বোলার মুস্তাফিজ। ১ তারিখ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। প্রশ্ন হচ্ছে আসরের শুরু থেকে একাদশে জায়গা পাবেন কি না কাটার মাস্টার?

ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশেষজ্ঞ হার্শা ভোগলে মনে করছেন, দিল্লির একাদশে মুস্তফিজের সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম। ক্রিকেট বিষয়ক ভারতীয় ওয়েবসাইট ক্রিকবাজে গতকাল রোববার (২৬ মার্চ) দিল্লির সম্ভাব্য একাদশ নিয়ে কথা বলেন হার্শা ভোগলে। সেখানে তার ভাবনা অনুযায়ী মুস্তাফিজ দিল্লির পছন্দের তালিকায় থাকা সপ্তম বিদেশি ক্রিকেটার। যেখানে একাদশে খেলতে পারে চারজন বিদেশি।

ভারতীয় এই ধারাভাষ্যকার ব্যাখ্যা দিয়েছেন এভাবে, ‘বোলিংয়ে শুরুর একাদশে বিদেশি পেসার হিসেবে মুস্তাফিজের প্রতিযোগিতাটা দুই দক্ষিণ আফ্রিকান আইনরিখ নরকিয়া ও এনগিডি লুঙ্গীর সঙ্গে। আর বাকি দুইজনের একজন পন্থের পরিবর্তে দিল্লির অধিনায়কত্ব সামলাতে যাওয়া অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নার। দলে অলরাউন্ডার ও বাকি বিদেশি হিসেবে খেলার সম্ভাবনা বেশি রয়েছে আরেক অসি তারকা মিচেল মার্শের। যিনি ঝড়ো ব্যাটিংয়ের পাশাপাশি প্রয়োজনে বোলিংয়েও অবদান রাখতে পারেন।’

সেই হিসেবে একাদশে মুস্তাফিজের সম্ভাবনা কম দেখছেন হার্শা। তবে, এসবই সম্ভাবনার কথা। মাঠের ক্রিকেটে সবার সব দিন সমান যায় না।

তাছাড়া, সানরাইজার্স হায়দ্রাবাদে মুস্তাফিজকে কাছ থেকে দেখেছিলেন ডেভিড ওয়ার্নার। ভালো করেই জানেন তার শক্তি-সামর্থ্য সম্পর্কে। গত মৌসুমেও খেলেছেন একসঙ্গে। তাই, হার্শা ভোগলের কথায় বাংলাদেশি ভক্তদের নিরাশ হওয়ার কিছু নেই। ক্রিকেট মানেই তো সমীকরণ উল্টে দিতে পারে যেকোনো সময়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

যেভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন শাপুর জাদরান

যেভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন শাপুর জাদরান

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তান ক্রিকেটের অন্যতম পথিকৃৎ ও সাবেক তারকা পেসার শাপুর জাদরান আর নেই। দীর্ঘদিন ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ...

স্পেন বনাম বেলজিয়াম; পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্মে কার পাল্লা ভারী

স্পেন বনাম বেলজিয়াম; পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্মে কার পাল্লা ভারী

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আজ এক মহাকর্ষীয় লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে ...