হুট করে বন্ধ হয়ে গেল বাংলাদেশ-আয়ারল্যান্ডেরের ম্যাচ
আজ ২৭ মার্চ সোমবার বাংলাদেশ সময় দুপুর ২টায় আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে স্থানীয় সময় দুপুর ২টায়।
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সবশেষ ম্যাচের একাদশ থেকে এক পরিবর্তন রয়েছে দলে। তানভীর ইসলামের জায়গায় ফেরানো হয়েছে স্পিনার নাসুম আহমেদকে। দলে তিন পেসার ও তিন স্পিনার নিয়ে খেলবে বাংলাদেশ।
ইংল্যান্ডের সবশেষ সিরিজ নতুন আশার আলো দেখাচ্ছে বাংলাদেশকে। নিজেদের অচেনা ফরম্যাট টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করেছে সংক্ষিপ্ত সংস্করণের বিশ্ব চ্যাম্পিয়নদের। এবার সাকিব আল হাসানদের সামনে আরেক ইংলিশ টিম আয়ারল্যান্ড। নতুন সিরিজে বাংলাদেশের লক্ষ্য অবশ্য পুরনো, আগের সিরিজের ধারাবাহিকতা ধরে রাখা।
শক্তি-সামর্থ্যে আইরিশদের চেয়ে বেশ এগিয়ে বাংলাদেশ। আগের পাঁচ দেখায় বাংলাদেশ তিনটিতে জয়, একটি পরিত্যক্ত এবং একটি ম্যাচে আইরিশরা জয় পেয়েছিল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোর বাংলাদেশ ১৯.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৭ রান সংগ্রহ করেন। এরপর বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় বাংলাদেশ আয়ারল্যান্ড এর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।
বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন, রনি তালুকদার, লিটন দাস, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
আয়ারল্যান্ড একাদশ
মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, পল স্টার্লিং (অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ক্রেইগ ইয়াং।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
