আয়ারল্যান্ড বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর
আজ ২৭ মার্চ সোমবার বাংলাদেশ সময় দুপুর ২টায় আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে স্থানীয় সময় দুপুর ২টায়।
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সবশেষ ম্যাচের একাদশ থেকে এক পরিবর্তন রয়েছে দলে। তানভীর ইসলামের জায়গায় ফেরানো হয়েছে স্পিনার নাসুম আহমেদকে। দলে তিন পেসার ও তিন স্পিনার নিয়ে খেলবে বাংলাদেশ।
ইংল্যান্ডের সবশেষ সিরিজ নতুন আশার আলো দেখাচ্ছে বাংলাদেশকে। নিজেদের অচেনা ফরম্যাট টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করেছে সংক্ষিপ্ত সংস্করণের বিশ্ব চ্যাম্পিয়নদের। এবার সাকিব আল হাসানদের সামনে আরেক ইংলিশ টিম আয়ারল্যান্ড। নতুন সিরিজে বাংলাদেশের লক্ষ্য অবশ্য পুরনো, আগের সিরিজের ধারাবাহিকতা ধরে রাখা।
শক্তি-সামর্থ্যে আইরিশদের চেয়ে বেশ এগিয়ে বাংলাদেশ। আগের পাঁচ দেখায় বাংলাদেশ তিনটিতে জয়, একটি পরিত্যক্ত এবং একটি ম্যাচে আইরিশরা জয় পেয়েছিল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোর বাংলাদেশ ৩ ওভারে কোন উইকেট না হারিয়ে ৩১ রান সংগ্রহ করেন।
বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন, রনি তালুকদার, লিটন দাস, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
আয়ারল্যান্ড একাদশ
মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, পল স্টার্লিং (অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ক্রেইগ ইয়াং।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
