| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আজ টি-২০ তে মাঠে নামছে বাংলাদেশ, আইরিশদের বিপক্ষে এগিয়ে টাইগাররা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২৭ ১১:১৫:২৭
আজ টি-২০ তে মাঠে নামছে বাংলাদেশ, আইরিশদের বিপক্ষে এগিয়ে  টাইগাররা

সফরকারি আয়ারল্যান্ডের বিপক্ষে ২০ ওভারের ফরম্যাটে টাইগারদের অতীত পরিসংখ্যান দেখা যাক। এখন পর্যন্ত আইরিশদের বিপক্ষে ৫টি ম্যাচের মধ্যে তিনটিতেই জয় টাইগারদের। একটিতে আইরিশরা জিতলেও আরেকটি ম্যাচ হয় পরিত্যক্ত।

হায়েস্ট রান

দুই দলের পাঁচবারের দেখায় সর্বোচ্চ রানের তালিকার তিনজনই বাংলাদেশী। ১৩৯ রান করে সবার উপরে আছেন তামিম ইকবাল। তালিকার পরবর্তী না্মগুলো, গ্যারি উইলসন, মোহাম্মাদ আশরাফুল ও উইলিয়াম পর্টারফিল্ড। তালিকার প্রথম চারজনই এখন টি-টোয়েন্টি খেলছেন না। এখনো খেলে যাচ্ছেন এমন ক্রিকেটারদের মধ্যে তালিকার পাঁচে থাকা সাকিবের রান ৭৮।

হায়েস্ট উইকেট

৮ উইকেট নিয়ে সবার উপরে আছেন ইলিয়াস সানি। এছড়াও তালিকার দুই ও তিনে আছেন আব্দুর রাজ্জাক ও মাশরাফি বিন মোর্ত্তজা। এখনো খেলছেন এমন ক্রিকেটারদের তালিকায় টেবিলের পাঁচে পাঁচটি উইকেট নিয়ে আছেন পল স্টার্লিং।

হায়েস্ট স্কোর

এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ডটি বাংলাদেশের কাছে। সর্বোচ্চ ৫৭ করেছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার বাদে ফিফটির দেখা পেয়েছিলেন শুধুই নাসির হোসেন।

সেরা বোলিং ফিগার

দুই দলের মুখোমুখিতে একমাত্র ফাইফার নেওয়া বোলারও বাংলাদেশেরই। ১৩ রানে পাঁচ উইকেট নিয়ে তালিকার সবার উপরে আছেন ইলিয়াস সানি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...