| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভারতীয় ক্রিকেটারদের বেতন কাঠামো প্রকাশ, দেখে নিন কার বেতন কত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২৭ ১০:৫৫:১২
ভারতীয় ক্রিকেটারদের বেতন কাঠামো প্রকাশ, দেখে নিন কার বেতন কত

ছাড়াও রয়েছেন রবীন্দ্র জাডেজা এবং যশপ্রীত বুমরা। এই চার ক্রিকেটার সব ধরনের ক্রিকেটেই খেলেন। দলের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য রয়েছেন পরের ভাগে।"

ভারতীয় ক্রিকেট বোর্ডের যে চারটি ভাগ করেছে, সেগুলি হল ‘এ+’, ‘এ’, ‘বি’ এবং ‘সি’। বিরাটরা রয়েছেন ‘এ+’ ভাগে। অধিনায়ক রোহিত, জাডেজা, বুমরাও একই ভাগে। এই চার ক্রিকেটার বছরে সাত কোটি টাকা পাবেন। দ্বিতীয় ভাগ ‘এ’। সেখানে রয়েছেন হার্দিক। তিনি সাদা বলের ক্রিকেটই শুধু খেলছেন। আগামী দিনে লাল বলের ক্রিকেটে তাঁকে দেখা যাবে কি না তা জানা যায়নি। রোহিতের অবর্তমানে ভারতীয় দলকে সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব দেওয়া হার্দিক ছাড়াও এই ভাগে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, ঋষভ পন্থ এবং অক্ষর পটেল। এই ক্রিকেটাররা বছরে পাঁচ কোটি টাকা করে পাবেন।

বছরে তিন কোটি টাকা করে পাবেন চেতেশ্বর পুজারারা। তাঁরা রয়েছেন ‘বি’ ভাগে। পুজারা ছাড়াও এই তালিকায় লোকেশ রাহুল, শ্রেয়স আয়ার, মহম্মদ সিরাজ, সূর্যকুমার যাদব এবং শুভমন গিল। পুজারা শুধু লাল বলের ক্রিকেটে খেলেন। রাহুল, শ্রেয়স, সিরাজ, শুভমনরা তিন ধরনের ক্রিকেটে খেললেও তাঁদের ‘বি’ ভাগেই রাখা হয়েছে।

‘সি’ ভাগে রয়েছেন ১১ জন ক্রিকেটার। সেই তালিকায় রয়েছেন শিখর ধাওয়ানও। তাঁকে আগামী দিনে ভারতীয় দলের ভাবনার মধ্যে রাখার ইঙ্গিত এই তালিকা। ওপেনারদের ধারাবাহিকতার অভাবের কারণেই বিশ্বকাপের বছরের কথা মাথায় রেখে ধাওয়ানকে রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে। ধাওয়ান ছাড়াও এই তালিকায় রয়েছেন উমেশ যাদব, শার্দূল ঠাকুর, ঈশান কিশন, দীপক হুডা, যুজবেন্দ্র চহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, সঞ্জু স্যামসন, আরশদীপ সিংহ এবং শ্রীকর ভরত।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...