| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

স্পিনার রিশাদকে নিয়ে অবিশ্বাস্য পরিকল্পনার কথা জানালেন হাথুরু

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২৬ ১৬:৪৫:৩৭
স্পিনার রিশাদকে নিয়ে অবিশ্বাস্য পরিকল্পনার কথা জানালেন হাথুরু

ঘরোয়া ক্রিকেটে তেমন ভালো করার সুযোগ পাননি রিশাদ হোসেন। পাবেনই বা কেমন করে, একাদশেও উপযুক্ত জায়গা নেই! তবে বাংলাদেশে লেগ স্পিনিংয়ের অবহেলা নতুন কোনো ট্র্যাজেডি নয়। খোদ জাতীয় দলেই তো লেগ স্পিনাররা ব্রাত্য!

তবে প্রধান কোচ হিসেবে চন্দিকা হাথুরুসিংহ ফেরার পর আবারও লেগ স্পিনারের গুরুত্ব বুঝতে শুরু করে বাংলাদেশ। পরবর্তীতে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে অন্তর্ভুক্ত হন রিশাদ হোসেন। রিশাদকে বাজিয়ে দেখেই ছেড়ে দেওয়া হবে না। হাথুরুসিংহে এমন স্পিনার চান যারা দীর্ঘদিন কাজ করতে পারে।

রিশাদের দলে ডাক লেগ স্পিনারদের জন্য একটি নতুন সূচনা কিনা জানতে চাইলে হাতুরুসিংহে রবিবার (২৬ মার্চ) সংবাদ সম্মেলনে বলেন, 'শুরু বলতে কী বোঝাতে চাচ্ছেন? তার জন্য নতুন শুরু। আমাদের মনে হয় তার ভালো স্কিল আছে। আমরা দীর্ঘ সময়ের জন্য তাকে গড়ে তুলতে পারব। মূলত এ কারণেই দলে আনা হয়েছে। সে ভালো করুক বা না-ই করুক, আমরা ভবিষ্যতের জন্য কিছু আগ্রাসী স্পিনার তৈরি করতে চাই।'

টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই হবে চট্টগ্রামে। এখানে উইকেট সম্পর্কে হাথুরুর মন্তব্য হল, 'একটু ফ্ল্যাট উইকেট মনে হচ্ছে। তেমন ঘাস নেই। কারণ এখানে অনেক খেলা হয়েছে। আশা করছি ট্রু উইকেট হবে, তবে তেমন গতি দেখছি না।'

রিশাদ শুধু বোলিং নয় ব্যাটিংও করছেন। প্রথম-শ্রেণীর ক্রিকেটে একটি হাফ সেঞ্চুরিও রয়েছে তার। জাতীয় দলের জার্সিতে অনুশীলনেও দেখা গেছে মারমুখো ভঙ্গিমায়। বোলারদের জন্য এই ব্যাটিং অনুশীলনে মনোযোগ দেওয়ার কথা উল্লেখ করে হাথুরুসিংহে বলেন, 'এটা নিয়ে ভিন্ন কোনো ভাবনার কিছু নেই। উইকেট হারিয়ে ফেললে তো তাদেরও ব্যাটিংয়ে যেতে হয়। এ কারণেই।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...