| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

কলকাতায় সুযোগ পাওয়া আমার ক্যারিয়ারের জন্য বড় প্রাপ্তি: লিটন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২৬ ১৬:০৬:৪৫
কলকাতায় সুযোগ পাওয়া আমার ক্যারিয়ারের জন্য বড় প্রাপ্তি: লিটন

কলকাতায় সাকিব আল হাসানকে সঙ্গী হিসেবে পেয়েছেন লিটন। এছাড়াও আছেন আন্দ্রে রাসেল, সুনীল নারিনের মতো তারকা ক্রিকেটার। যার সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ড্রেসিংরুম শেয়ার করেছেন লিটন। তাই কলকাতার ড্রেসিংরুমে দ্রুত নিজেকে মানিয়ে নিতে পারবেন বলে তিনি বিশ্বাস করেন।

আইপিএলে ডাক পেলেও শুরু থেকেই খেলছেন না লিটন। বিসিবি এখনো আয়ারল্যান্ড সিরিজের জন্য বাঙালি ক্রিকেটারদের এনওসি দেয়নি। ৮ এপ্রিল শেষ আয়ারল্যান্ড-বাংলাদেশ টেস্টের পর কলকাতার মাঠে নামতে পারবে লিটন।

ডানহাতি এই ব্যাটসম্যান বলেছেন কলকাতায় সুযোগ পাওয়াটাই তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন, 'আইপিএলে ডাক পাওয়ার অভিজ্ঞতা হুট করে বোঝানো কঠিন। তবে এক কথায় দুর্দান্ত অনুভূতি। তাছাড়া কলকাতায় সুযোগ পাওয়া আমার ক্যারিয়ারের জন্য বড় প্রাপ্তি। খুবই ভালো লেগেছিল। আমার জন্য বড় সুযোগ। একজন বাঙালি হিসেবে কলকাতা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলব। এর চেয়ে বড় পাওয়া আর কি বা হতে পারে।'

ড্রেসিংরুমে নিজেকে মানিয়ে নেওয়ার কথা বলতে গিয়ে লিটন বলেন,'সাকিবভাই আমার স্বদেশীয়। একসঙ্গে বহু বছর খেলেছি আমরা। আর আন্দ্রে রাসেল ও সুনিল নারিনও আমার বহুদিনের পরিচিত। বিপিএলে আমরা একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলি।'

'ফলে কেকেআরের অনেকের সঙ্গেই আমার যোগাযোগ রয়েছে। আইপিএলে খেলতে পারলে একজন ক্রিকেটার হিসেবে অনেক অভিজ্ঞতা অর্জন করা যায়। ভারতে পৌঁছে কেকেআরের হয়ে খেলার মাধ্যমে সেই অভিজ্ঞতা অবশ্যই হবে আমার' যোগ করেন তিনি।

এদিকে, কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় লিটনকে নিয়ে এক পোস্টে তাকে কলকাতা অধিনায়ক আখ্যা দিয়েছিল। নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ার ইনজুরিতে থাকায় আগামী মৌসুমে কে দলের নেতৃত্ব দেবেন তা এখনো অনিশ্চিত।

নেতৃত্ব নেয়ার প্রসঙ্গে লিটন বলেছেন, 'আমি এখনও বাংলাদেশে। আয়ারল্যান্ড সিরিজ চলছে আমাদের। ভারত বা কলকাতায় পৌঁছে দলের সঙ্গে যোগ দেয়ার পরই এসব দিয়ে কথা বলতে পারব। এতো দূর থেকে এসব এসব নিয়ে কথা বলা সম্ভব নয়।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...