| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

‘চেহারার জন্য নয়, পারফরম্যান্সের জন্য বাদ আফিফ’

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২৬ ১২:৪৪:০৬
‘চেহারার জন্য নয়, পারফরম্যান্সের জন্য বাদ আফিফ’

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন (২৬ মার্চ) সংবাদ সম্মেলনে আসেন হাথুরুসিংহে। সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আফিফ তার পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন কিনা। জবাবে হাথুরু বলেন, ‘অবশ্যই। তার চেহারার কারণে নয়, পারফরম্যান্সের জন্যই বাদ পড়েছে। যে কেউ বাদ পড়লেই সেটা পারফরম্যান্সের কারণে হয়ে থাকে। কখনও কখনও আবার কৌশলগত কারণে। যদি আমরা আলাদা কিছু করতে চাই, আলাদা কাউকে দেখতে চাই; এটাও কখনও কখনও কারণ হয়।

তবে দল থেকে বাদ পড়ার মানে এই নয় যে আফিফের জন্য দলের দরজা বন্ধ। হাথুরু বলেন, ভালো পারফর্ম করলে আফিফও অন্যদের মতো দলে ডাক পাবেন। অবশ্য এসব বিষয়ে আফিফের সঙ্গে কথা হয়েছিল এই টাইগার মাস্টারের। দলে যোগ দিতে কী করতে হবে তার ওপরও জোর দেন তিনি।

টাইগার কোচ আরও বলেছেন, ‘সে দলের বাইরে আছে এখন। তার এখন যা করা দরকার, তাই করতে হবে। গিয়ে রান করতে হবে। আমি তার সঙ্গে কিছু জায়গায় উন্নতির ব্যাপারে কথা বলেছি। যদি সে তা করতে পারে, তাহলে দলের প্রয়োজনে সবার মতোই সেও সুযোগ পাবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...