| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

দলে না থাকাকে পাকিস্তানি পেসারদের সঙ্গে তুলনা সাইফের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২৬ ১১:৪৬:৫৮
দলে না থাকাকে পাকিস্তানি পেসারদের সঙ্গে তুলনা সাইফের

চলমান ডিপিএলে খেলছেন সাইফুদ্দিন । তবে নিজের দলে না থাকার প্রসঙ্গে পাকিস্তানের পেসারদের উদাহরণ দিয়েছেন তিনি। শনিবার (২৫ মার্চ) ম্যাচের পর সাইফুদ্দিন বলেন,‘আগে শুনতাম যে অনেক সময় (পাকিস্তান দলে) ওয়াকার ইউনুস ও আকিব জাবেদরাও সুযোগ পেতেন না। এখন তো মাশা-আল্লাহ আমাদের পেস ইউনিট অনেক ভালো। আমরা চাই, (তারা) আরও ভালো খেলুক।’

অবশ্য দলের এমন পেস আক্রমণে নিজেকেও দেখতে চান সাইফউদ্দিন, ‘আমাদের শেষ কয়েকটি সিরিজ যদি দেখেন, তাহলে দেখবেন আমাদের পেস ইউনিট দুর্দান্ত করেছে। ওই পেস ইউনিটের যদি সদস্য হতে পারি, সত্যিই খুশি হব। আমিও চেষ্টা করছি। হাসান সুযোগ পেয়েই পাঁচ উইকেট নিয়েছে। তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজরা দুর্দান্ত বোলিং করছে। যোগ্যতা দেখিয়েছে শরীফুলও।’

বাংলাদেশের পেস বোলিংয়ের উন্নতির কথা জানিয়ে সাইফউদ্দিন বলছিলেন, ‘আগে থেকেই সবার কম-বেশি স্কিল ছিল। আমার কাছে যেটা মনে হয়, সেটা হচ্ছে মানসিকতায় পরিবর্তন এসেছে। আমি নিজে থেকে যেটা অনুভব করি, তা হলো আমাদের পেসাররা আগের চেয়ে মানসিকভাবে এখন খুবই শক্তিশালী।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...